somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা -এলোমেলো

০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মন খারাপ হলে কি করা উচিৎ আগে একবার এই টাইপ কিছু একটা লিখেছিলাম, লেখার ভেতরে ফানি ভাব প্রবল ছিল যদিও এটা ফান করার কোন বিষয় না।
যাই হোক কথা হচ্ছে মন খারাপ হলে আসলেই কি করা উচিৎ , আমি জানতে চাই, পরামর্শ চাই, মন ভালো করতে চাই, দম বন্ধ ভাব থেকে মুক্তি পেতে চাই।
মন খারাপ অথচ যখন কিচ্ছু করার উপায় থাকেনা তখন কি করবো? কি করতে হবে?
মন খারাপের বিষয়টিকে পাত্তা দেয়া যাবে না ??
পাত্তা ক্যামনে দিবনা???
যদি সেসবের ভেতরই পড়ে থাকি!?

যখন বুকে চাপ চাপ কান্না জমে থাকে, কষ্টে কণ্ঠ ভারী হয়ে আসে, পৃথিবীতে নিজেকে যখন উদ্বাস্তু মনে হয় তখন কি করা উচিৎ?
যখন চারপাশের মানুষ আমাকে আমার মত থাকতে না দিয়ে জোর করে যন্ত্রণার মধ্যে ফেলে দেয়া হয় তখন কি করে উচিৎ?
যখন মনে হয় কোথাও কেউ নেই তখন কি করা উচিৎ???

যখন কাছের কোন বন্ধু সময়ের সাথে সাথে স্বার্থ ফুরিয়ে গেলে (common তবু মেনে নিতে কষ্ট হয়) change হয়ে যায় তখন কি করা উচিৎ??

যখন দুই পয়সার চামচিকারা ওদের চাকর বানাতে চায় তখন কি করা উচিৎ?

যখন সারাদিন কঠোর পরিস্রম করেও শুনতে হয়, এইটা কোন পরিস্রম নাকি তখন কি করা উচিৎ?

যখন সামহোয়্যারইনব্লগে একটা সাধারণ পোষ্টে ও মানুষ বাজে কথা বলে, (এ কেমন কথা হল যে চাইলেই সবাই সবাই কে গালি দিতে পারে, অপমান করতে পারে, খারাপ উপাধি দিতে পারে!!) যখন কমেন্ট পড়ে মন খারাপ হয়ে যায় তখন কি করা উচিৎ?

একবার এক কলিগকে টাকা ধার দিয়েছিলাম নেয়ার সময় বলল হায় রাম ভগবান পৃথিবীতে আছে এখনও, যখন সেই টাকা ফেরত চাইলাম তখন কেন বলে ইতি তোমার ভেতর ভদ্রতা জিনিষটা একদম নেই, কেন সবাই এরকম !! কেন সবাই নিজেকে ফেরেশতা এবং অপরকে শয়তান উপাধি দিতে একদম বাধেনা! সেই টাকা সে আমায় ফেরত দিয়েছিল ১ বছর ধরে, কোন মাসে ১ হাজার কোন মাসে ৩ হাজার এমন করে, এমন না যে সে গরীব! আমি তাকে কিছুই বলিনি আর, আর সে আমায় এক নিমিষে অভদ্র কেন বানিয়ে দিলো,
এ কথা বাধ্যতামুলক সত্যি যে উপকার করলে তার বিনিময়ে ক্ষতিগ্রস্ত হতে হবেই। তাই বলে আঘাত করতেই হবে!!

সবাই শুধু হেল্প নিতে চায় বিনিময়ে কেন এমন ভাব করে যে ওটা ওদের প্রাপ্য!!

মন খারাপ হলে কি করা উচিৎ?? কি করা উচিৎ?? কিচ্ছু ভাল্লাগছে না কিচ্ছু না।

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×