somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

আমার পরিসংখ্যান

সামিয়া
quote icon
Every breath is a blessing of Allah.
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো আরও কম। আমার ধারণা ছিল, জীবনে যা হওয়ার তা নিজের সময়েই হবে। কাউকে খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই।
সেদিনও অন্য সব দিনের... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     like!

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে। কেউ থানায় যায়।‌ আমার মাথায় প্রথম যে কথাটা এসেছিল, সেটা ছিল অন্যরকম। আমি বসে বসে ভাবছিলাম, পাঁচ বছরের সংসারে নীলাকে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন নিঃশব্দে, কারও নজরে না পড়ে, সেই শঙ্কা পেরিয়ে তোমার ভেতরের শান্তিটুকু খুঁজতে চাই।
কেন চাই, জানি না।
হয়তো কিছু মানুষকে ভালোবাসার জন্য... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা বললেও কম বলা হয়। সময় চলে যায়, মানুষ বুড়ো হয়, জীবন নিজের মতো করে সবাইকে আলাদা করে দেয়। তবুও কিছু... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     like!

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে খুব বেশি কিছু চায়নি কোনোদিন। চাইবার অভ্যাসও বোধহয় তার তৈরি হয়নি কখনো। দিনমজুরের ঘরে জন্মানো ছেলেদের চাওয়ার কিছু থাকেনা আসলে।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা করে ভালো মনে করে।

আমার নাম অরুণ শেখ। বয়স বাহাত্তর। স্ত্রী মারা গেছে প্রায় এগারো বছর হলো। ছেলে বিদেশে থাকে, মেয়ে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে পায়।

ক্ষতগুলোকে ঢেকে রাখি কখনো,
দাগগুলোই হয়ে উঠে পরিচয়।
যে ব্যথায় ভেঙে গিয়েছিল জীবন,
সেই ব্যথাই আজ বেঁচে থাকার প্রত্যয়।

মুখোশ বদলায় কত মুখ প্রতিদিন,
আয়না... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে যেন সবাই দূরে অনেক দূরে সরে যায়।

মোবাইলের কন্ট্রাক্ট লিস্টে শত শত নাম পড়ে আছে। প্রতিটি নামের পাশে একটি করে ছবি,... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২৫৫ বার পঠিত     like!

আমি আগের আমি নেই

লিখেছেন সামিয়া, ২০ শে জুলাই, ২০২৬ সকাল ৯:৫৯




সময় বদলের প্ল্যাটফর্ম জুড়ে,
ঘড়ির কাঁটা ডিউটি সেরে চুপ,
মুখোশগুলো পালা করে নাম ডাকে,
আমি শুধু ভুল ট্রেন ধরা লুপ।

ভিড়ের ভেতর সংরক্ষিত নীরবতা,
চেনে না পাশাপাশি সিটও,
নামার আগে কত স্টেশন ফুরোয়,
টের পায় না ক্লান্ত রেলস্লিপও।

মিথ্যে ভালো থাকার মহড়া শেষে,
ঠোঁটগুলো সংলাপ মুখস্থ রাখে,
দীর্ঘশ্বাস জানালার কাঁচে লেগে,
কুয়াশা হয়ে বিপরীতে এসে ঢাকে।

হারানো টিকিট বুকপকেটে রেখে,
ক্ষমাপত্র ফেরে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

ছোট গল্পঃ অন্তর্দাহ

লিখেছেন সামিয়া, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৮





গুলশান দুই এর মোড়ে দাঁড়িয়ে আছি, অতিরিক্ত গরম, রোদের তেজ দেখে মনে হচ্ছে সূর্য আজ ব্যক্তিগত শত্রুতা নিয়ে উঠেছে, এমন সময় চোখ পড়ল রাস্তার ওপারে,

একটা রিকশার পাশে দাঁড়িয়ে আছে সে, সেই একই রকম মাথার তালুতে টাক পড়া চুল, একই স্টাইলের হালকা ছাঁটের দাড়ি, একই রকম ফুলহাতা লেমন কালারের শার্ট, লেমন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা করব কথাটার মানে তো আমি জানি ঠিক‌ই তুমি দেরি করবে।
আনিস হেসে ফেলল তারপর অফিস ব্যাগটা কাঁধে তুলে দরজার দিকে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     like!

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি কালে; পাশ ফিরে বালিশের কোনায়; নিজের অজান্তে, জানালার পর্দায়, এসির হিম বাতাসে।

কখনো দিনের গুমোট গরমে হঠাৎ নেমে আসা বৃষ্টির... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২১৪ বার পঠিত     like!

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো বই। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সেই ধোঁয়ার মাঝখানে সব সময় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে।
তার নাম শিলা। আমি নিশ্চিত নই,... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

সবকিছুর কি ক্ষমা হয়

লিখেছেন সামিয়া, ০১ লা জুলাই, ২০২৬ রাত ৩:৪৭



সবকিছুর কি সত্যিই ক্ষমা হয়? মানুষ খুব সহজেই বলে, ক্ষমা করে দাও, কিন্তু ক্ষমা এত সহজ?
আমার মনে হয়, সবকিছুর ক্ষমা হয় না।
এই যে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, বুকের ভেতরটা অকারণ ভারী হয়ে ওঠে, দীর্ঘশ্বাস নিজের অজান্তেই বুক চিরে বেরিয়ে আসে, কিংবা কোনো পুরোনো গান শুনে চোখের কোণে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা জিনিস বদলাচ্ছে না, কাঁচের ওপাশে শুয়ে থাকা মানুষটা আবুল হাসান সাহেব।

আমি প্রথম দিন থেকেই প্রতিদিন হাসপাতালে আসছি। রিপা আমার বিশ্ববিদ্যালয়ের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬৪৩৭৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ