somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুদ্র কথা

১৫ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বালিতে পড়ে থাকা রোদটা তখনো তপ্ত ছিল। সূর্য ডুবছিল ঠিকই, কিন্তু আগুন জ্বালিয়ে পোড়ানোর মতো না। ওই সময়ে সমুদ্রে সূর্যাস্ত নামার যে একটা ঢং, ওইটা দেখলে মনে হয় দুনিয়ার সব ঝামেলা একটু হলেও থেমে স্তব্ধ হয়ে যায়। ঢেউয়ের পর ঢেউ এসে নোনাজলের ক্ষত ধুয়ে দিচ্ছিল। মনে হয় পানি বুঝি নিজেই বলছে আয় সুখ এখানে‌ এসে পাশে বস।
কিন্তু সমস্যা হলো, ওই ডাক শোনার মতো মানুষটা আমি নিজেও ঠিক ছিলাম না। দূরত্বটাই তখন সবচেয়ে কাছের সঙ্গী।
ভেজা বালির ওপর হাঁটতে হাঁটতে পায়ের ছাপ অগনিত। সমুদ্রটা অদ্ভুত হালকা নীল কাঁচের মতো, বাতাস এত জোরে বইছিল যে গলায় শব্দ গিয়েও জট পাকিয়ে যাচ্ছিল। কথা বলতে চাইলেও কথা আর বের হয় না।

বালিতে অপরিবর্তিত এক ঢঙে দাঁড়িয়ে থাকা নৌকার গায়ে জমা লবন বালি দেখে মনে হলো এইটা ঠিক আমার মতোই, দিনের পর দিন জমে থাকা না থাকার কথার স্তর একরকম একাধিক।

ঝিনুকের মুখে আটকে থাকা আলোগুলা কেউ খুলে দেখতে চায় না। সবাই ভাব ধরে না জীবনে তাদের ধাপে ধাপে যা দেয় তার কি রকম, তা অবশ্য কাউকে বলার নয়, বললে ও কি কেউ তা ভারী ভাবে নেবে? নেবে না, এই সমুদ্রের শুকনা বালির মতন হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে ঝরে ঝরে পড়বে।

জীবনের দুঃখের ব্যাপার গুলো শামুকের মতো ধীরে চলে, প্রতিটা মুহূর্তে শ্বাস টান দিয়ে নিজেকে জানান দিতে হয় ইভরিথিং অলরাইট। ঢেউয়ের পর ঢেউ একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছে, সব ঠিক আছে, সব ঠিকঠাক আছে।

সমুদ্রের পাশের টংগের দোকানের চায়ের কাপে নোনাভাব লাগছিল। চোখে বালিতে পুর্ন বাতাস। সূর্য ডুবে গেছে ঠিকই, কিন্তু আকাশের রঙ শেষ হচ্ছে না।
কিছু বিদায় কোনোদিন ঠিকমতো শেষ হয় না। রাতজাগা ঢেউ ভোরের হালকা রোদের গায়ে গা এলিয়ে দিল। আর ওই সময়ে গিয়ে, সমুদ্রের একদম পাশে, মনটা আমার অবশেষে ঘুমিয়ে পড়ল।
মাথার ভেতরে একটা নীল শহর তখনো শব্দ করছিল। ঢেউ মাইগ্রেনের মতো একটার পর একটা নাম গুনছে, হারিয়েছি, পেয়েছি, কিচ্ছু পাই নাই, কিছুই না।‌

ধোঁয়া উঠা চায়ের কাপে একটার পর একটা স্বীকারোক্তি জমছিল। তখন বুঝলাম কিছু কান্নার কারণ আসলেই ছিল, নকল বানানো কিংবা দুঃখ বিলাস না।
ক্ষমা করে উঠার পর ধীরে ধীরে সোজা হাঁটা শুরু করলাম। তখনই বুঝলাম আসলে কোনো মানুষের কাছে না, সমুদ্রটাই ছিল আমার ওই একমাত্র জায়গা, যেখানে সুখ এসে মাথার উপর চুপচাপ বসতে পেরেছিল।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৪০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×