somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ বিকেল

২৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটু ভরসা দাও আমাকে
এই শহরের সব শব্দের ভিড়ের মাঝখানে,
যেখানে রাস্তায় যার যার ব্যস্ততা কাঁধে ঝুলিয়ে
মানুষ হাঁটে,
কেউ কাউরে দেখে না,
তবু সবাই কারো না কারো দিকে
ফিরে তাকানোর আশায় বাঁচে।

একটু ভরসা দাও আমাকে
কোনো অলৌকিক আরশীনগর না,
কোনো কাব্যের অতল গহ্বরও না
এই রাস্তাটার পাশেই
একটা ছোট জায়গা বানাতে চাই,
যেখানে সকালে নরম রোদের আলো
চুপচাপ এসে বসে থাকে,
আর কেউ কিছু না বলেও
আদান প্রদান হয় ভাষার।

একটু ভরসা দাও আমাকে
চোখে চোখে রেখে সত্য বলো,
কোনো কবিতার উন্মত্ততার বাইরে,
কোনো ব্যাখ্যার দায় ছাড়াই।
শুধু এইটুকু জেনে
যে; কেউ তো আছে,
এতসব জ্ঞানী গুণী ভালো মন্দের মাঝে।

শব্দ ছোঁয়ার গোপনীয়তা, বিরহী প্রেমের ঢেউ,
রাতজাগা দীর্ঘশ্বাস; ওইসব চাই না।
আমি চাই;
রাত ভর পাহাড়া দিয়ে
ঘরে ফেরা নাইট গার্ডটার
না-ঘুমানো চোখের মতো
একটা ভরসার উপস্থিতি।

সবুজ সব্জির বিক্রেতার
এক হাতে শাক, আরেক হাতে
টাচ স্ক্রিন মোবাইল,
ফেইসবুক প্রোফাইলে
তারো একটু থেমে যাওয়া হাসির
একটা স্বাভাবিক সুখ দরকার।

কিশোর ছেলেটারও চাই
নিজেকে বড় হতে দেখার মতো
একটা ভবিষ্যৎ,
চিৎকার ছাড়া, দাবি ছাড়া।

শুন্যতা আসবেই,
কিন্তু শুন্যতার মাঝখানে
যদি ভরসা থাকে, তাহলে শুন্যতাও কিছুই না।
জীবনে ভালোভাবে বাঁচার জন্য
ভালোবাসাই যথেষ্ট।

বড় কোন চাহিদা না, বড় কোন প্রতিশ্রুতিও না,
শুধু ভরসার হাত রাখা মাথায়।

আজ একটু ভরসা দাও আমায়
এই শহরের ভেতরেই
একটা ছোট আরশীনগর বানাই।


ছবিঃ এখুনি তুলেছি
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিয়া আচরণে অতিষ্ট হয়ে হযরত আলী (রা.) ও তাঁর শিয়ার বিপক্ষের সত্য প্রকাশ করতে হয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা মে, ২০২৬ ভোর ৬:৩১



সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×