somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ

২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা আসলে সবাই অদ্ভুত মানুষ। কারও না কারও চোখে আমরা সুখী একদম গ্রামের বাড়ির উঠোনের ধারে থাকা সেই ছোট শান্ত নীড়ের মতো। কেউ খেয়াল করলে বুঝত আসলে সুখী কিনা, কিন্তু কে আর খেয়াল করে! না করুক, আমাদের সবাই সবাইকে সুখীই ভাবুক।

কারও চোখে আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষ, আবার কারও চোখে পুরোনো বট গাছের ছায়ায় দাঁড়ানো ভরসা। কিন্তু নিজের কাছে? নিজের কাছে আমরা সর্বক্ষণ দুঃখী। এক বুক অভিমান নিয়ে ঘুরি, মনের কথা কাউকে বলতে পারি না, নিজের ভেতরেই কষ্ট জমাই, কষ্ট শেষই হয় না।


আমরা দৌড়াই। কেন দৌড়াই? নিজেরাও ঠিক জানি না। কখনো মসৃণ পাথরের উপর দাঁড়িয়ে নিজেদের সাথে বোঝাপড়া করি, আর কয়টা দিন, তারপর সব ঠিক হয়ে যাবে। আবার কাদামাখা ঢাল বেয়ে নামতে নামতে হঠাৎ চিৎকার করি, যেন এটাই জীবনের ফাইনাল ডেস্টিনেশন। থামতে ভয় লাগে। থামলেই মনে হয় এই বুঝি সব ভেঙে পড়বে, না হয় বসে বসে হাউমাউ করে কাঁদতে হবে। তাই চলতেই থাকি।

আমাদের চাওয়াগুলো ইঁদুরের মতো। পাওয়া জিনিস নিয়ে আমরা বসে থাকতে পারি না। ইঁদুরের মতো কামড়াই খট খট করি ঘন্টার পর ঘন্টা। স্বপ্ন পূরণ হয়, তারপরই মনে হয় এটা তো এইটার জন্য ছিল না! সুখ আসে, আবার চলে যায়। পরের বসন্ত আসার আগেই আমরা ক্লান্ত।

আমরা তুলনা করি। খুব চুপিচুপি। কারও হাসি দেখলে নিজের হাসির অভাবটা জেগে ওঠে। কারও সাফল্য দেখলে নিজের জীবন ব্যর্থ মনে হয়। ভুলে যাই নিজের সাফল্য গুলো,
ঘৃণা করতে আমাদের সময় লাগে না। একটু আঘাত পেলেই মুখ ঘুরিয়ে নিই। ভালোবাসা চাই, কিন্তু ফাঁদ পেতে রাখি। চাই মানুষ এসে আমাদের বুঝুক। কিন্তু কাউকে বুঝতে গেলে আমরা ক্লান্ত। ভালোবাসা কমে, অভিযোগ বাড়ে,
নিজের প্রতিই সবচেয়ে অবহেলা করি। বাইরের কেউ একটু স্বীকৃতি দিলেই মনে হয় কারেক্ট। নিজের সুখটাকে নিজেরাই পাত্তা দিই না। নিজের দিকে তাকিয়ে বলি কোথাও নিশ্চয়ই গণ্ডগোল আছে।


এভাবে একদিন আমরা থামব। রাস্তার ধারে দাঁড়াব একা খুব নিরবে। কথা বলব না, বুঝবো সেদিন; জীবনের সব সুখ খুব গোছানো জায়গায় থাকে না। কিছু সুখ ছড়ানো থাকে। কিছু তৃপ্তি দেরিতে আসে। সেদিন হয়তো নিজের কাছে আর এতটা দুঃখী থাকব না। নিজের পাশেই একটু সুখী হয়ে বসে থাকব।

ছবিঃ নেট কালেকশন
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২১
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×