somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্ণতায় ভরে উঠুক নতুন বছর ২০১৮

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাসের শেষ সময় বলে নানা কাজে সকাল থেকে আমার ডিপার্টমেণ্ট ইডি স্যারের রুমে বেশ কয়বার গেলাম, অন্যান্য দিনগুলো স্যার না ডাকলে তার সাথে দেখাই হয় না। প্রথমে যখন ঢুকলাম স্যার আমাকে দেখেই মুখ হা করছিলেন কিছু একটা বলার জন্য; হাতে প্রচুর কাজ বলে তাকে বলতে সুযোগ না দিয়ে আমি ঝটপট সালাম সহ কিছু স্টেটমেণ্ট নিয়ে ডিসকাস করেই বেরিয়ে এলাম।

একটু পর আবার গেলাম প্রয়োজনীয় কি কি রিপোর্ট মেইল করবো জিজ্ঞেস করে বেরিয়ে আসতে আসতে স্যার আবার দুইবার আ আ শব্দ করলেন ততোক্ষণে আমি তার রুমে নাই।

এভাবে যাই আসি আআ এর পরের শব্দ আর শোনা হয়না বলে সে নিজেই ফোন করে ডাকলেন, তেষট্টি চৌষট্টি বছর বয়সের স্যার কোনোদিন চাকরী জীবনে ল্যাপটপ চালায় নাই, সারাজীবন অর্ডারের উপরই লোকজন চালাইছেন, কাজেই সে ভালো ল্যাপটপ চালাতে পারেন না, আমি রুমে ঢুকে শুনলাম সে কোন ফোল্ডার থেকে একটি এক্সেল ফাইল মেইল করবেন, সেটা কীভাবে সে মেইলে অ্যাড করবেন জিজ্ঞেস করলেন।

ডিপার্টমেন্টের অন্যান্য ভাইয়ারা এই সব কাজে চেয়ার নিয়ে স্যার এর পাশে বসে নিজেরাই করে দেন, আমার সে সব পছন্দ না আমি চাই স্যার নিজে কিছু শিখুক, জীবনে এরকম সময় তো আসতে পারে যখন হেল্প করবার মানুষ আশেপাশে পাবেন না।
কাজেই তাকে বললাম স্যার ফোল্ডার ওপেন করেন। কোন ফাইল? এইটা? রাইট বাটন ক্লিক করেন। কপি ক্লিক করেন আবারো রাইট বাটন। নিউ মেইল ক্লিক করেন। আবারো রাইট বাটন, ওকে লাস্ট আবার রাইট বাটন। বলা শেষ করে বের হতে হতে স্যার এর মুখে আআআ শব্দের পরের অংশ না শুনে ফিরে না তাকিয়ে চলে এলাম।

এরকম পঞ্চম সত্তম অষ্টম বারের পর স্যার সুযোগ পেলেন এটা বলতে যে'' আআ আমি মোবাইল কিনেছি''। তার মোবাইল থেকে আমার বিভিন্ন কনফিডেনশিয়াল ডাটা এন্ড ইনফরমেশন দিয়ে কাজ করতে হয় উইক্লি, তাকে অফিস থেকে দেয়া ফোনটা স্লো হয়ে যাওয়ায় আমিই বলছিলাম নিউ ফোন কিনতে। স্যার কিনেছেনও এবং ভেতরে ভেতরে হয়তো সে আনন্দিতও, আগের যুগের মানুষ ছেলে মেয়েদের এরকম ফোন দিয়ে থাকেন, কিন্তু নিজেরা হাতে নেন কিনা সন্দেহ, স্মার্ট ফোন হয়তো এই প্রথমবারের মতন হাতে নিয়েছেন। অথচ এই কথাটা তাকে বলতেই দিচ্ছিলাম না।
হুম
সবসময় নিজেকে নিয়ে থাকলে চলেনা! অপরজনের কিছু বলার থাকতে পারে এবং তাকে অবশ্যই কথা বলার সুযোগ দেয়া উচিৎ।।



আজ ডিসেম্বর মাসের ত্রিশ তারিখ। আর একদিন পর নতুন বছরে পদার্পণ করতে যাচ্ছে ক্যালেন্ডার এবং পৃথিবীর সমস্ত মানুষগুলো।
পুরানো দুঃখ বেদনা ঝামেলা কষ্ট বিসর্জনকে ভুলে দুই হাজার আঠারো সবাই সুন্দর ভাবে শুরু করুক।
পূর্ণতায় ভরে উঠুক নতুন বছর এই শুভকামনা ।।



সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×