
কয়েক মুহূর্তে সুখ ভুলিয়ে দেয় জীবনের সমস্ত দুঃখ তাকে হতাশা গ্লানি ব্যর্থতাকে।
এই এক চিলতে শরতের আকাশের মতন, ছবি তুলেছি বনানীর মোড় থেকে প্রচণ্ড গরমের এক উজ্জ্বল সকালে

বন্য প্রাণীর প্রতি মানুষের আকর্ষণ অত্যন্ত বেশি কিন্তু গৃহপালিত প্রাণীগুলো আমাদের দেশে অবহেলিত আকর্ষণহীন,সকল প্রাণীদের হরিণ গুলোর ছবিটা তুলেছি পাশের বাড়ির সৌখিন চিড়িয়াখানা থেকে।

বনফুল নাম জানা নেই

তুমি মোরে ভুলিয়াছো তাই সত্য হোক,
নিশি শেষে নিভে গেছে রুপালি আলোক।
এক চিলতে নীল আকাশ ছবি তুলেছি গুলশান 2 এর মোড়ে দাঁড়িয়ে

লাল ফড়িং এর ছবি তুলেছি বাসায় বসে

কামিনী ফুলের ছবি তুলেছি বাসার উঠোন থেকে এই গাছটি এখন আর নেই আমার মেঝো আপুর মৃত্যুর পর আব্বু গাছটি কেটে ফেলেছে।।

আইফোন দিয়ে ছবিটি তুলেছি বিশ্বরোড থেকে

সবশেষে আমার হেঁয়ালি কবিতা---
এক মুঠো সুখের হাতছানিতে
জল স্থল তন্ন তন্ন করে খুঁজে
ব্যর্থ হয়েছি
অযুত নিযুত বার।
এবার ভাবছি মহাকাশ যাত্রা করবো,
সারা আকাশ চষে
এক বিন্দু সুখ খুঁজে পাওয়া
নিশ্চয়ই অসম্ভব কিছু নয়?
চুলোয় যাক লোক দেখানো শৌখিন পৃথিবী।
ওসব নিয়ে আর ভাববো না।
স্মৃতি নষ্টের একটা
মেশিন দরকার শুধু।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


