somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আত্মার বন্ধন

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



 
ওটিতে ঢোকার বিশ ‌মিনিটের মাথায়  
আমার জান এলো পৃথিবীতে;
হঠাৎ হুরোহুরি করে
সব চুপচাপ,
ডাক্তার নার্স সহকারী
সব শুরুর মতন নিরব;
কয়েকজনের দ্রুত প্রস্থান।

বাচ্চা কাঁদছে না কেনো আমার?
দুনিয়ায় এসে?
ওরে দেখান‌ নয়তো
বসিয়ে দিন আমায়
এই অতিরিক্ত উঁচু বেডটায়
কাটাকাটি পড়ে সেলাই করুন;
আগে দেখতে দিন কি ঘটনা!

বাচ্চাকে এন আই সিউতে
পাঠিয়ে দিয়েছি; জানায় ডাক্তার,
অক্সিজেনের অভাবে  
কালচে নীল ওর সমস্ত শরীর।

আমি নিজ চোখে দেখতে চাই সব;
না দেখালে ওটিতে
যারা আছেন; ‌
এক্ষুনি বের হয়ে যান
সহ্য হচ্ছে না কাউকে।

আমার বাচ্চা না কাঁদার জন্য আপনারা ডাক্তার দুইটা দায়ী
বাচ্চা না কাঁদার জন্য ওটির কম অক্সিজেন দায়ী
বাচ্চা না কাঁদার জন্য মুচকি হাসির নার্সটা দায়ী
বাচ্চা না কাঁদার জন্য রূমের ঠান্ডা এসি দায়ী
বাচ্চা না কাঁদার জন্য আমার লো প্রেসার দায়ী
বাচ্চা না কাঁদার জন্য অপারেশন শেষ‌ না হওয়া দায়ী।

ডাক্তার দুজন ফিসফিস করে
হাতে লাগানো সদ্য ক্যানোলায়
কোন একটা ইনজেকশন দিয়ে জানায়;
বাবু কত ভালো আছে এন আই সিউতে!!
সেটার প্রভাবে;
ফুরফুরে মেজাজ আমার!

মৃদু হেসে বলি
বাচ্চা কই আমার?
দেখাতে বলছিনা?
এক্ষুনি নিয়ে আসুন।

অথবা
এন আই সিউ কোন দিকে বলেন
আমিই দেখে আসি গিয়ে‌।
পেট কাটা? অসুবিধা নেই
চেপে ধরে নেব জায়গাটা।
আমি আমার বাচ্চার কাছে যাবো
বাচ্চা কই আমার?
হ্যাঁ?

পুরুষ ডাক্তারটা ভয় পেয়ে
ইনজেকশন দেয় আবার;
এবার;
কথা বলাই কঠিন লাগছে
মন হালকা শুধু শুধু।

বাবুর কাছে যাবার পরিকল্পনা
আরো বেড়েছে তবু;
খালি উঠে একটা দৌড় দিলেই
সুবিধাজনক কিছু করা যায় ভাবছি।
ভাবছি;
যেহেতু আমি এখন ‌থেকে মা
এখন থেকেই এসব আমার দায়িত্ব।

তারপর মনে নেই
তারপর আবছায়া সব
তারপর
তারপর
তারপর
সমস্ত রাত্রি পর
আমার প্রথম সন্তান
আমার কোলে;
লম্বা সময় তার কাছে না থাকার অভিযোগ;
ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে থাকে সে;
আমিও বলি আমার সমস্ত জীবনের
অভিযোগ অভিমান আক্ষেপের কথা।



সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:১৮
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×