somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠুনকো জীবন

০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মনটা বিক্ষিপ্ত। মাগরিবের আজান হচ্ছে। ওপাশে নতুন ভর্তি হওয়া বৃদ্ধ রোগী অস্বাভাবিক জোড়ে
মা… মা… বলে চিৎকার করে কাতরাচ্ছে।
অসুখে পড়লে বোধহয় সবারই মাথায় প্রথমে মা শব্দটি আসে যে কোন বয়সে,
শ্বশুর বাবা এই নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি।
এই করিডোর, জীবাণুনাশকের গন্ধ, নার্সদের কথাবার্তা রোগীদের অসহায় মুহুর্ত গুলো দেখতে দেখতে নিজেকে অবশ্যই ভাগ্যবান অনুভব হয়।

আমি চোখ বন্ধ করে বসে আছি।
পাশের বেডে জরুরি রোগী, তার চারপাশে নার্স, ডাক্তার, আরও ৭–৮ জন স্টাফ। রোগীর চিৎকারে পুরো ওয়ার্ড কেঁপে উঠছে।মনে হচ্ছে শব্দটা মাথার স্নায়ু চিরে ভিতরে ঢুকে যাচ্ছে আমার।
তারা রোগীকে ক্যানোলা পরাচ্ছে, শান্ত করার চেষ্টা করছে। মনে হচ্ছে ঘুমের ওষুধও দিতে পারে। আমি এসবের মাঝেই চোখ বন্ধ করে ভাবছি, আগে রোগীকে ঘুমের ওষুধ দিয়ে শান্ত করলে ভালো হতো না!!।


এই ভিড় আর চিৎকারের কারনে শ্বশুর বাবা ভয় পেয়ে আমার হাত শক্ত করে ধরে আছে একটা ছোট বাচ্চার মতন। উনি সুস্থ থাকলে নিশ্চয়ই ছেলের বউ এর হাত ধরার কথা কল্পনাও করতে পারতেন না কোনদিন, তার আঙুলের শক্ত ধরার ভেতরে আতঙ্ক, দুর্বলতা, আর বাঁচার আকুলতা। দুই বার স্ট্রোকের পর বাবা প্যারালাইজড বাকশক্তি হারিয়েছেন।

একজন রোগী অক্সিজেন দিয়ে শ্বাস নিচ্ছেন। তার বুক-পেট ভয়ংকরভাবে উঠানামা করছে, প্রতিটি শ্বাস যেন মৃত্যুর সঙ্গে হাতাহাতি করে টেনে আনা এক ফোঁটা বাতাস।

দৃশ্যটা দেখতে দেখতে মনে হলো বাঁচার আকুতি কাকে বলে, সত্যিকারের মৃত্যু ভয় কেমন হয়, জীবন আর শরীর কতটা নাজুক,আমরা সুস্থ মানুষ কি তা কখনোই ঠিকভাবে বুঝতে পারি?

আমরা তো হাঁটছি, কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, ভাবছি সবটাই স্বাভাবিক। কিন্তু একটা অক্সিজেন মাস্কের নিচে থাকা মানুষ
শুধু একটা শ্বাসের জন্য যে যুদ্ধটা লড়ছে, সেটা আমাদের কল্পনার বাইরে।

কোথায় যেন পড়েছি লেখাটা যে "যখন আপনার মধ্যে অতিরিক্ত অহংকার বা দম্ভ জন্মাবে, তখন হাসপাতালে যান এবং দেখুন কীভাবে সাধারণ মানুষ জীবনের জন্য লড়াই করছে, কত কষ্ট করছে; এটি আপনাকে বিনয়ী হতে সাহায্য করবে এবং বুঝতে শেখাবে যে জীবন কতটা ক্ষণস্থায়ী ও অনিশ্চিত।

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

নিয়মের নোটবুক

লিখেছেন মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩



আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।

জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×