ঈদে বাড়ী ফেরা- যান মাল এবং পশু .....!!!
১৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধারণ মানুষের দিন চলে যায় এমন কি ঈদের দিনও। কিন্তু কি ভাবে দিন যায় তার খবর আমরা কতটুকুই বা রাখি! আমরা খবর রাখি বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার দিন কেমন যাচ্ছে। এযেনো আমাদের দায়িত্ব কিন্তু তাদের কি কোনো দায়িত্ব নেই সাধারণ মানুষের দিন কিভাবে যাচ্ছে তার খবর রাখার? বেশী ভাড়া দিয়ে মানুষ তার নিজস্ব বাহনে বাড়ী ফিরবে এটা তার অধিকার। কিন্তু তাকে যখন পশু কিংবা পণ্য পরিবহনের বাহনে করে বাড়ী ফিরতে হয়। তখন লজ্জাটা লাগা উচিত হাসিনা এবং খালেদার গায়ে। যদি উনাদেরকে লজ্জা পেতে না দেখি আমরা তবে ধরে নিবো আত্মমর্যাদায় সমস্যা আছে। ঈদের আগের দিন কাক ডাকা ভোরে ঢাকায় গরু নিয়ে প্রবেশ করা শত শত ট্রাককে ঘাপটি মেরে রাত কাটিয়ে পরদিন পরিবহন করতে দেখা যায় বাড়ী ফেরা হাজার হাজার নিম্ন আয়ের মানুষ। আর পর্যাপ্ত গাড়ির অভাবে জীবনের অনিশ্চয়তাকে হাতের তালুতে নিয়ে এভাবেই ছুটতে দেখা যায় শেকড়ের টানে।
এখন প্রশ্ন হচ্ছে টেক্সমুক্ত গাড়ী পায় যে দেশের সাংসদরা। ইউ এন ওরা যেদেশে পাজেরো ব্যবহার করে সে দেশের জনগণ কি এক দিনের জন্যও মূল্য পরিশোধ সাপেক্ষ সরকারী অফিস আদালতের স্টাফ বাস গুলো ঈদে বাড়ী ফিরার জন্য ব্যবহারের সুবিধা পেতে পারেনা? নাকি সরকার এটাই মনে করেন যে এ দেশে যান মাল পশু সব সমান!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন