ব্লগে মহাসুখের দিন যাইতেছে। সরি ফর রং টকিং প্লিজ ডোন্ট মাইন্ড। ব্লগের ইদানীং অবস্থা ভালো যাচ্ছেনা একদমই। ভুল বোঝাবুঝির কারণে ব্লগের উপর কালো সাপের আছর লেগেছে। আমাদের বিজ্ঞ ওঝারা তা কৌশলে আছর কাটার কাজে নেমেছে। আমরা তা ভালো করে জানি। তবুও সামুতে বসেই যখন ব্লগাররা বক বক করতে থাকে ব্লগ বন্ধ হয়ে যাবে ব্লগ বন্ধ হয়ে যাবে বলে। তা দেখে তখন আমি খুব অবাক হই
আবার অনেকে তো দেখতেছি তাদের কষ্টের লেখাগুলো কিভাবে অন্যত্র নিয়া যাইবে, তাহা ভাইবা কূল পাইতেছেনা। বিপদের পইড়া ইয়া নাফসি ইয়া নাফসি ডাকা শুরু কইরা দিছে। ইহা দেইখা আমি তো হাইসা হাইসা মরি। তো আমাদের মহা মহা কবিরা তাদের সম্পদগুলো কই রাইখব চিন্তা কইরা মরে যাইয়াও যাইতেছিনা। মনে হয় কবিতার থুক্কু কবির অভিশাপ আছে আমার কপালে
কথা যা বলতে চাচ্ছিলাম। আমরা আমাদের কাছেও নিরাপদ না। ধরেন আমরা খারাপ কাজ একটা কইরা মনে মনে ভাবতেছি। এই কাজের কথা কাউকে বলবোনা। কিন্তু শেষমেষ কথাটা কাউকে না কাউকে বলেই শান্তি পেতে চাই আবার। তেমনি তাবৎ পৃথিবীতেও কেউ নিরাপদ না। কোনো না কোনো দিক দিয়ে। আর এই ভার্চুয়ালকে আপনি কতইবা বিশ্বাস করেন।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৯ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



