somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানিম মাহবীর ফাহাদ
আমি প্রচলিত অর্থে কোন লেখক নই তবে লেখালেখিটাকে অন্তর থেকে ভালোবাসি। তাই ভালোবাসার টানেই মাঝে মাঝে সমাজ, সংস্কৃতি এবং প্রযু্ক্তি নিয়ে দু’এক লাইন লেখার চেষ্টা করি।

আধুনিক প্রজন্মের পাঠ চিন্তা এবং পড়ালেখার সত্যিকার উদ্দেশ্য!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পূর্ববর্তি প্রজন্ম পড়ালেখার সত্যিকার উদ্দেশ্য বলতে গিয়ে কিছুটা দ্বিধান্বিত অবস্থায় পড়ে যেতো। যেমন, তারা নিজেরাও জানতো পড়ালেখার মূল উদ্দেশ্য হলো একটা ভালো চাকরী করা। তারপরেও তাদের কাছে পড়ালেখার মূল উদ্দেশ্য জানতে চাইলে তারা হাসিমুখে বলতো- জ্ঞান অর্জন করার জন্যই তো পড়ালেখা করছি। তাদের তুলনায় আমাদের প্রজন্ম একটু আলাদা, পড়ালেখা যে আমরা ভালো একটা চাকরী পাওয়ার জন্যই করি এটা বলতে আমরা লজ্জাবোধ করি না। এমনকি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সময় স্যারের লেকচার শোনার পরিবর্তে চাকরীর জন্য পড়তে গিয়ে স্যারের কাছে ধরা খেলেও আমাদের অনুশোচনা হয় না। স্যাররাও এখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করে না। তবে অবাক হলাম আমাদের পরবর্তি প্রজন্মের অবস্থা দেখে!

একদিন দশম শ্রেণী পড়ুয়া আমার এক ছাত্রকে প্রশ্ন করলাম, তোমার পেশাগত টার্গেট কি? উত্তরে সে বললো- স্যার, আমি পুলিশ ক্যাডার হবো। আমি বললাম, শুধু পুলিশ ক্যাডারই কেন? উত্তরে সে যা বললো তাতে আমি অজ্ঞান হয়ে যাবো মনে হচ্ছিলো। তার মতে, একমাত্র পুলিশ পেশাতেই ঘুষ খেয়ে সহজে বড়লোক হওয়া যায় এবং প্রশাসনিক পদবী থাকায় কেউ পুলিশের ভয়ে কথা বলতে পারে না! চাকরী করার পর মানুষকে ঘুষ খেতে অভ্যস্ত হতে দেখেছি কিন্তু ঘুষ খাওয়ার ইচ্ছে নিয়ে চাকরীর পরিকল্পনা করতে এই প্রথম বার দেখলাম। আমাদের পরবর্তি প্রজন্মের যদি এই রকম উদ্দেশ্য হয় তাহলে জাতি তাদের কাছ থেকে কী প্রত্যাশা করবে?

পুলিশ কথাটা শুনলেই কেমন জানি একটা ঘুষখোর ঘুষখোর ভাব চলে আসে। ব্যক্তিগত ভাবে আমি কখনো পুলিশের সংস্পর্শে আসিনি, আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ পুলিশে চাকরী করেনি কিংবা কোন প্রয়োজনে পুলিশের কাছে যেতেও হয়নি। শুধু ট্রাফিক পুলিশদের মাঝে মাঝে ঘুষ নিতে দেখেছি এবং সিনেমা নাটকে ঘুষখোর পুলিশদের দেখে সামান্য অভ্যস্ত হয়েছি। তাও সিনেমা নাটকের পুলিশেরা কোন এক সময় নায়কের কারনে ঘুষ খাওয়া ছেড়ে দেয় যদিও বাস্তবে এমনটা হয় কিনা জানিনা। এখন প্রশ্ন হলো, প্রত্যেক পুলিশ অফিসারই কি ঘুষখোর? নাকি এসব কেবলি বাস-ট্রাক চালক কিংবা বাংলা সিনেমার অপপ্রচার? পুলিশের মতো দেশ এবং জাতির রক্ষকদের সম্পর্কে এমন ঘুষখোর খেতাব প্রচলিত থাকলে তো সামনে একদল ঘুষখোর চিন্তা ধারার প্রজন্ম তৈরী হবে। যে প্রজন্ম চিন্তাতেই ঘুষখোর তাদের তৈরী বাস্তবতার কথা ভাবার সাধ্য কি আমাদের!
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×