somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানিম মাহবীর ফাহাদ
আমি প্রচলিত অর্থে কোন লেখক নই তবে লেখালেখিটাকে অন্তর থেকে ভালোবাসি। তাই ভালোবাসার টানেই মাঝে মাঝে সমাজ, সংস্কৃতি এবং প্রযু্ক্তি নিয়ে দু’এক লাইন লেখার চেষ্টা করি।

নতুন বছরের হতাশা, কেন বারবার ফিরে ফিরে আসে?

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজি নতুন বছরের শুরুটা প্রত্যেক বছর একই রকম! কুয়াশা ভেজা নতুন একটি সকাল, কোথাও তারিখ লিখতে গিয়ে ভুল করে আগের বছরটা লিখে ফেলা, অন্যদের অহেতুক নতুন বছর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা, দোকানদারদের কাছ থেকে বাকি না পাওয়া, যে কোন উল্টা-পাল্টা কাজে কৈফিয়ত দেওয়া- বছরের প্রথম দিনেই এমন কাজ করুম? এগুলো ছাড়া নতুন বছরের প্রথম দিনের আর কোন স্পেশাল ব্যাপার নেই! শুধু ২০০৩ সালের প্রথম দিনটি ছিলো অন্য রকম! সেদিন আমি অনেক বড় কিছু ভেঙ্গে ফেলেছিলাম। আর সেটা আমার বাবা মায়ের প্রথম স্বপ্ন। তাদের একমাত্র সন্তানকে তারা কোরআনের হাফেজ এবং পরবর্তি সময়ে মুফতি বানাতে চেয়েছিলেন। যথারীতি মাদ্রাসায় ভর্তিও করেছিলেন, কিন্তু তার ৪ মাস পরে ঠিক এই দিনে হুজুরের চোখকে ফাঁকি দিয়ে আমি মাদ্রাসা (আবাসিক) থেকে পালিয়ে আসি এবং স্কুলে ভর্তি হই। এরপর যতোগুলো নতুন বছরের সকাল গেছে আমি শুধু সেদিনের কথায় ভেবেছি। বাবা মা এবং সৃষ্টিকর্তাকে ওয়াদা করেছিলাম, শুধু মাদ্রাসা পড়েই আলেম হওয়া যায় না, মাদ্রাসায় না পড়েও হওয়া যায়। তারপর বহুদিন নিয়মিত কোরআন হাদিস পড়েছি। বাবা মা একটু হলেও শান্তনা খুঁজে পেয়েছেন যে আমি ইসলামের পথে আছি। কিন্তু এসব কেবলি স্মৃতি। সর্বশেষ কবে কোরআন পড়েছি মনে নেই, কবে মসজিদে বসে হাদিস শুনেছি তাও মনে নেই! নতুন বছরে শুধু এটাই আফসোস হয় সেদিন যদি না পালাতাম তাহলে হয়তো এমন হতো না। দুনিয়া এবং আখেরাত দুটোর সফলতায় হয়তো নিশ্চিত করতে পারতাম।

কিন্তু কেন সেদিন মাদ্রাসা পালিয়েছিলা সেটাই এখন প্রশ্ন। ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তকের বায়রে অনেক বই পড়ার সুযোগ পেয়েছি। বাবা খুব কৌশলে আমার বিনোদন, সাধারন জ্ঞান, অবসর, ভ্রমন সবকিছু বই কেন্দ্রিক করে দিয়েছিলেন। মানে যা কিছু করবো সেটা বই পড়ে। আমারও বিষয়টা ভালো লাগতো। নতুনকে জানার একটা আগ্রহ সৃষ্টি হয়েছিলো মনে। কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আরবি ভাষার কোরআন শরিফ টানা ৪ মাস পড়ার পড়ে যখন কোন পাঠোধ্যার করতে পারিনি তখনই আমার মাদ্রাসা পড়ার প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়। এখনো হাফেজিয়া মাদ্রাসাগুলো সেই সেকেলে অবস্থায় পড়ে আছে। পাঠ সিস্টেমের কোন পরিবর্তন হয়নি। যেন অন্ধভাবে কোরআন মুখস্ত করার জন্যই হাফেজদের সৃষ্টি করা হয়েছে। অথচ কোরআনের মূল উদ্দেশ্য যে সেটা বুঝে আমল করা এবং অন্যকে বুঝানো তা কেউ বুঝে না। যদি পরবর্তি সময়ের মতো সেই সময়ে বুঝতে পারতাম কোরআন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান ভান্ডার তাহলে হয়তো সেদিন কোরআনকেই আঁকড়ে ধরে রাখতে পারতাম। কিন্তু সেকেলে শিক্ষা ব্যবস্থা এবং হাফেজদের গোড়ামির কারনে কিছুই হলো না। তাই আফসোস শুধু আমার জন্যই না, আফসোস তাদের জন্যও যারা এই অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেন।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×