somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানিম মাহবীর ফাহাদ
আমি প্রচলিত অর্থে কোন লেখক নই তবে লেখালেখিটাকে অন্তর থেকে ভালোবাসি। তাই ভালোবাসার টানেই মাঝে মাঝে সমাজ, সংস্কৃতি এবং প্রযু্ক্তি নিয়ে দু’এক লাইন লেখার চেষ্টা করি।

ইসলাম এবং সন্ত্রাসবাদ, সমার্থক নাকি বিপরীতার্থক?

১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার তিন বছর বয়সী ভাগনেকে বললাম, মামা একটা কবিতা শুনাও। সে শুরু করলো, ‍“আম পাতা জোড়া জোড়া, মারব চাবুক চরব ঘোড়া.....”। সে কবিতা শেষ করতেই আপা বললো, বাবা এবার ব্যাঙ এর কবিতাটা তোমার মামাকে শুনাও। ভাগনে আবার শুরু করলো, ‍“ব্যাঙ পাতা জোড়া জোড়া, মারব চাবুক চরব ঘোড়া.....”।

বর্তমান সময়ে ইসলাম বিদ্বেষী চক্রের অবস্থাও আমার ভাগনের কবিতার মতোই। কোন কিছুতে ইসলামের সংশ্লিষ্টতা থাক বা না থাক শুরুতে ইসলাম লাগিয়ে তাদের সারা জীবনের বক্তব্য হলো ইসলামের বিষেদাগার। সন্ত্রাস যেকোনো ধর্মের মানুষ করতে পারে। তাই বলে সন্ত্রাসকে প্রাধান্য না দিয়ে ধর্মকে প্রাধান্য দিলে তো হবে না। কথা হলো ইসলাম ধর্মে এই সব সন্ত্রাসী কর্মকাণ্ড করতে উৎসাহিত করা হয়েছে কিনা সেটা যাচাই করা। যদি ইসলাম সন্ত্রাসবাদকে উৎসাহিত না করে তাহলে ইসলাম নিয়ে আর কোন নেতিবাচক কথা বলা যাবে না।

কথায় কথায় যারা ইসলামকে দোষারোপ করেন তারা বলুন তো, প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ কয়জন মুসলমান পড়ে থাকে? ইসলামের অনুশাসন কয়জনে মানে? শুধুমাত্র একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলো বলেই মুসলিম হয়ে গেলো না। ইসলামের অনেক অনুশাসন আছে যেগুলো না মুসলমান কাফের সমতুল্য হয়ে যায়। সুতরাং কেউ ইসলামের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেই সেই দায়ভার ইসলাম কেন নিবে?

অনেকেই তো নিজেদের নাস্তিক বলে দাবি করেন? ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করার জন্য আফসোস করেন। অথচ তাদের জানাজার নামাজ ইসলামি কায়দায় পড়া হয়, তাদের অপরাধের দায়ভারও ইসলামের উপর পরে। আসল কথা হলো, অন্ধকার সব সময় চায় আলোকে গ্রাস করে নিতে। ঠিক সেরকমই ইসলাম বিদ্বেষী মহল সব সময় চায় ইসলামের আলোটাকে যেকোনো উপায়ে নিভিয়ে দিতে।

পিস টিভি বন্ধের ব্যাপারটা আমাকে অতিমাত্রায় বিস্মিত করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে পিস টিভির ভূমিকা কী সেটা আমার এখনো বুঝে আসেনি। আমি দীর্ঘদিন থেকে পিস টিভির একজন নিয়মিত দর্শক। বর্তমান বিশ্বের লাখো লাখো মানুষ নিয়মিত পিস টিভি দেখে। যদি পিস টিভি সন্ত্রাসবাদ ছড়িয়ে থাকে তাহলে এতদিনে লাখ লাখ সন্ত্রাস তৈরি হয়ে যাওয়ার কথা। আমি ব্যক্তিগতভাবে সন্ত্রাসবাদ সম্পর্কে প্রথম জানি বাংলা এবং ইংরেজি সিনেমা দেখে। আমার মতে সেগুলো আগে বন্ধ করা উচিত।

ইসলাম হলো শান্তির ধর্ম। অনেকেই কথাটির সাথে একমত পোষণ নাও করতে পারেন। কিন্তু ইসলামের প্রাথমিক যুগ থেকে আজ পর্যন্ত একবার দৃষ্টি দিয়ে দেখুন যারা ইসলামের অনুশাসন মেনেছে তাদের জীবনযাত্রা কেমন ছিলো। উন্নত জীবন ব্যবস্থা, অর্থনীতি, শাসন ব্যবস্থা সব ইসলাম থেকে এসেছে। ইসলাম কোনো কালে বিশৃঙ্খলা কারীদের প্রশ্রয় দেয়নি। একমাত্র ইসলামই ঘোষণা করেছে, বিশৃঙ্খলা করা হত্যার চেয়েও জঘন্য। সুতরাং ইসলামের দিকে আঙ্গুল তোলার আগে ইসলামের শিক্ষার দিকে একবার নজর দিন।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×