somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানিম মাহবীর ফাহাদ
আমি প্রচলিত অর্থে কোন লেখক নই তবে লেখালেখিটাকে অন্তর থেকে ভালোবাসি। তাই ভালোবাসার টানেই মাঝে মাঝে সমাজ, সংস্কৃতি এবং প্রযু্ক্তি নিয়ে দু’এক লাইন লেখার চেষ্টা করি।

খ্যাতির বিড়ম্বনা ও এইচএসসি ফলাফল

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাধ্যমিকে রবীঠাকুরের খ্যাতির বিড়ম্বনা নামে একটা রম্যরচনা ছিলো। ৯০ দশকের পোলাপান বা তার আগের যারা আছেন তারা পড়েছেন নিশ্চয়? পড়ে না থাকলেও একটু মনে করিয়ে দিচ্ছি। দুকড়িবাবু নামের একজন ব্যক্তির কাছে এক কাঙ্গালি গানোন্নতিবিধায়িনী-নাম্নী এক সভার জন্য চাঁদা চাইতে আসলে সে চাঁদা না দিয়ে কাঙ্গালিকে তাড়িয়ে দেন। বেচারা কাঙ্গালি মনঃক্ষুণ্ণ হয়ে দুকড়িকে জব্দ করার ফন্দি করে। এটা নিয়েই ঘটনা।

পরদিন কাঙ্গালিচরণ বাংলা ইংরেজি সব পত্রিকায় সংবাদ প্রচার করে যে, দুকড়িবাবু তাদের সভার জন্য ৫ হাজার (সেই সময়ের হিসাবে অনেক টাকা) টাকা চাঁদা দিয়েছেন। এই খবর পড়ে দুকড়ি তো মহা খুশি। সে ভাবছে তার কতো সুনামই না হলো। কিন্তু পরক্ষণেই তার ভুল ভেঙ্গে গেলো, যখন সে দেখলো প্রচুর লোকজন তার কাছে আসা শুরু করেছে চাঁদার জন্য। যেহেতু সে পাঁচ হাজার টাকা দান করেছে তার মানে লোকজন ভাবছে সে বিশাল দানবীর। শেষমেশ লোকজন দুকড়ি বাবুকে চাঁদার জন্য এমনভাবে পাকড়াও করে যে তার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। অপ্রত্যাশিত খ্যাতি কীধরনের বিড়ম্বনা সৃষ্টি করতে পারে এটাই ছিলো গল্পের মূল বিষয়।

যাহোক, এতদিন পরে এই গল্প আপনাদের মনে করিয়ে দেওয়ার পেছনের কারণটা বলি এবার। আপনারা জানেন, গতকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং বলতে গেলে প্রায় জিপিএ-৫ এর বন্যা বয়ে গেছে। ছেলে মেয়েরা কতোটা পড়ালেখা করে বা কতোটা না করে জিপিএ-৫ পেয়েছে এই বিষয়ে যাবো না। মূল কথাটা হলো, জিপিএ-৫ হলো বাংলাদেশের পড়াশোনার সর্বোচ্চ রেজাল্ট। যাদের ছেলেমেয়ে বা পাড়া প্রতিবেশী জিপিএ-৫ পেয়েছে তারা নিশ্চয় এই সব ছেলেমেয়েদের নিয়ে অনেক উচ্চাশা পোষণ করছেন।

এর পরবর্তী পদক্ষেপে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো বিশ্ববিদ্যালয়ে এরা যে চান্স পাবেই এই আশা করাটা নিশ্চয় অভিভাবকদের কাছে অতিরিক্ত মনে হবে না। কিন্তু বাস্তবতা হলো যতোগুলো পোলাপান এই সর্বোচ্চ রেজাল্ট করেছে তার ধারেকাছেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আসন নেই। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়েও ভালো সাবজেক্টে ভর্তি হতে গেলে এই রেজাল্ট নিয়েও সম্ভব হবে বলে মনে করি না। এমতাবস্থায় যখন দেখা যাবে, এতো ভালো রেজাল্ট কিন্তু কোথাও বলার মতো জায়গায় ভর্তি হতে পারেনি তখন অবস্থাটা দুকড়ি বাবুর চেয়েও কোন অংশে কম খারাপ হবে না।

এই যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার বারোটা বেজে যাচ্ছে, এ ব্যাপারে কখনও কাউকে কথা বলতে দেখি না। বাংলাদেশই এমন দেশ মনে হয় যেখানে নার্সারি থেকে শুরু করে একবারে মাস্টার্সে গিয়ে পড়া শেষ। মাস্টার্স পর্যন্ত যারা মোটামুটি পড়ালেখা করে তারা আবার সেই এসএসসি ইন্টার-পাশ চাকরীর জন্য দৌড়াতে থাকে। তাহলে এই পড়াশোনার লাভটা কোথায়? ছাত্র-ছাত্রীরা নিজেদের যোগ্যতা বাড়ানোর পরিবর্তে এই দৌড়ে দৌড়চ্ছে। ফলাফল যা হচ্ছে, দিনদিন একটা কামলা জাতিতে পরিণত হচ্ছি আমরা।

এখনই সময়, নিজেদের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট লেভেল পর্যন্ত পড়াশোনা করে কাজে লেগে পড়া। না হলে যে শিক্ষিত ও বেকার জাতি দিনের পর দিন তৈরি হচ্ছে তাদের কাছে সার্টিফিকেট এবং ভালো রেজাল্টগুলো খ্যাতির বিড়ম্বনা ছাড়া আর কিছুই হবে না। কারণ তারা না পারবে ছোট কোন চাকরী করতে না পারবে তাদের সার্টিফিকেট অনুযায়ী চাকরির ব্যবস্থা করতে। অদূর ভবিষ্যৎ না, বর্তমান যুগেও অনেকে এই অবস্থায় আছে। এবং একমাত্র তারাই জানে, সার্টিফিকেট থাকা আর না থাকার মাঝে আসলে খুব বেশি পার্থক্য নেই।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×