সাগরের যত জল আছে
আকাশের আছে নীল,
পাহাড়ের গায় যত শীলা আছে
নদী নালা খাল বিল ।
সব খানে আমি দেখেছি তোমায়
দেখেছি বিশ্বময়।
আমার এ মন প্রতি ক্ষণে ক্ষণ
তোমাতে হারাতে চায়।।
তোমার দয়ার অমৃত ধারায়
আমার জীবন ভাষিয়া বেড়ায়
আমার মতন যত পথ হারা
খুঁজিয়া বেড়ায় পথে পথে তারা,
সকল দুয়ার বন্ধ করিয়া
অন্তর গৃহে দেখিতে পায় ।।
লক্ষ কোটি যোজন ভরিয়া
নাচিছে সাগর তোমাকে ঘিরিয়া।
কাঁদিছে আকাশ তোমাকে না পেয়ে
কোন আসীমের কোন পথ বেয়ে।
তোমার নামের মধুর বাঁশরি
বাজিছে দখিনা বায় ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




