তুমি কার তৃষ্ণা মেটাও, সে কোন গভীর গহবর গন্তব্য তার? তুমিও কি কেঁপে ওঠো সমুজ্জ্বল উষ্ণতায়? হৃদয়ের গভীর দেশে-আমি যার পাই নাই তল; সেই অতলে তুমি আজ, খোঁজ নাকি স্বস্তির কারুকাজ? মেলে কি আদিম ব্যাধি, তারও চেয়ে স্পষ্ট কোন দ্বীপ; যা খুঁজেছিলেন জীবনানন্দ। তুমি কি আকাশ দ্যাখো, ছুঁতে চাও সীমা যার? তুমি কি নিঃশ্বাস নাও, যে বাতাসে আমিই দীর্ঘশ্বাস। দীর্ঘ সঙ্গম শেষে তুমি কি কান্ত এখন? অথচ বিতৃষ্ণার নেশায় বুকে বয়ে যায় কলস্বরা আমাজন। নগ্ন আলিঙ্গনে কি দূর হয় বিভেদের রেখা, প্রবঞ্চনার মায়াজাল-এ যুগের লক্ষণ যা এঁকেছিল তোমার ছায়ায়। জানি এ প্রশ্নবাণ বড় বিপন্ন করে প্রিয়মুখ; তোমারও তো জানা নেই, প্রিয় সুখ কেন আজ নিষিদ্ধ বসতি। পত্রের শেষে তবু বলি, ভালো থেক প্রিয়তমা, যদিও তুমিই তার হন্তারক।
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।