somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'মহীনের ঘোড়াগুলি' ব্যান্ডে কবি জীবনানন্দ দাশের প্রভাব

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনানন্দ দাশ' এই মানুষটির মগজ আর হৃদয় কতটা আধুনিক ছিল সেই সমসাময়িক যুগ হতে তা নিয়ে পরে একদিন লিখব । তবে আজ লিখছি , বাংলা আধুনিক ব্যান্ডে , জীবনানন্দ দাশের কবিতার প্রভাব নিয়ে । ব্যান্ডের নাম , মহীনের ঘোড়াগুলি ।

' মহীনের ঘোড়াগুলি ' ব্যান্ডের নামকরণে জীবনানন্দের প্রভাব ---

'মহীনের ঘোড়াগুলি' ১৯৭৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন রক সঙ্গীত ব্যান্ড।এটি ভারতের প্রথম রক ব্যান্ড যা ১৯৭০-এর দশকের মাঝ পর্বে কলকাতায় যাত্রা শুরু করে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে- শিরোনামে এদের একটি সুবিখ্যাত ।২০০৬ সালে মহীনের ঘোড়াগুলির আবার বছর কুড়ি পরে সম্পাদিত স্টুডিও অ্যালবামের পৃথিবীটা নাকি ছোট হতে হতে গানের সুরানুকরণে গ্যাংস্টার হিন্দি চলচ্চিত্রে জেমস ভিগি ভিগি শিরোনামে একটি গান গান ।

' মহীনের ঘোড়াগুলি ' ব্যান্ডের নামটি তাদের ভক্তদের জন্য আনেকটা ধাঁধা। আক্ষরিক অর্থে যদিও মহীনের ঘোড়াগুলি নামের সাথে সঙ্গীতের তেমন মিল পাওয়া যায় না। প্রকৃতপক্ষে এই ব্যান্ডের নামকরণ করা হয়েছে আধুনিক বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি জীবনানন্দ দাশ রচিত সাতটি তারার তিমির (১৯৪৮) কাব্যগ্রন্থের ঘোড়া শিরোনামের কবিতার দ্বিতীয় পংক্তি থেকে ।

"মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে।"

এই ব্যান্ডের একটি জনপ্রিয় গান হায় ভালোবাসি (১৯৭৭) বাংলার প্রকৃতির রুপময় নৈসর্গিক দিকটি তুলে ধরার মধ্য দিয়ে জীবনানন্দের প্রভাব এখানে স্পস্ট ভাবে ধরা পড়েছে। এখানে আরেকটি মিল পাওয়া যায়; জীবনানন্দ তৎকালীন সমসাময়িক কবিতার বৃত্তের বাইরে এসে বাংলা সাহিত্যে আধুনিক কবিতার সূচনা করেন, তেমনি মহীনের ঘোড়াগুলি ব্যান্ডটিও তৎকালীন সাধারণ সঙ্গীতের গন্ডির বাইরে বাংলা সঙ্গীতের নতুন ধারার সূচনা করে।

'আবার বছর কুড়ি পরে' এলবামের নামকরণের জীবনানন্দের প্রভাব ---

'আবার বছর কুড়ি' পরে বাংলা স্বাধীন রক সঙ্গীত দল 'মহীনের ঘোড়াগুলির' চতুর্থ এবং প্রথম সম্পাদিত অ্যালবাম। ১৯৯৫ সালে আশা অডিও কর্তৃক ভারতের কলকাতা আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় এটি মুক্তি পায়।
প্রকৃতপক্ষে এই অ্যালবামের নাম নেয়া হয়েছে জীবনানন্দ দাশের বনলতা সেন (১৯৩৫) কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা "কুড়ি বছর পরে" কবিতার প্রথম লাইন থেকে। কবিতার প্রথম দুটি পংক্তি হলো:

''আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে—''

এই হল 'মহীনের ঘোড়াগুলি' ব্যান্ডে কবি জীবনানন্দ দাশের প্রভাব ।

জীবনানন্দ ছড়াক আরো হাজার হাজার বছর কুড়ি পরেও , ছড়াক মহীনের ঘোড়াগুলোতে চেপে আরো হাজার বছর ধরে এই পৃথিবীর পথে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×