somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিস্মৃত লেখক: শ্রীস্বপন কুমার

২৭ শে জুন, ২০১৬ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ পরিচয় করিয়ে দেব এক বিস্মৃত লেখকের সাথে। এক পাল্প ফিকশন লেখকের সাথে যার টানটান উত্তেজনাকর লেখায় তিন-চার দশক ধরে শিহরিত হয়েছিল তৎকালীন কিশোর-কিশোরীরা; সমরেশ মজুমদার, সুচিত্রা ভট্টচার্যের মতো পাঠকনন্দিত লেখকরা। জমজমাট কাহিনির কারণে একসময় তিনি উঠেছিলেন জনপ্রিয়তার তুঙ্গে।
পাল্প ফিকশন কী? এক কথায়, মিস্ট্রি-থ্রিলার-এডভেঞ্চার-হরর ভিত্তিক চটি বই যার কোন সাহিত্য কদর নেই, কিন্তু আছে রক্তে আলোড়ন তোলা আকর্ষণ। এবার একটা প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে-এত জনপ্রিয়ই হবেন যদি, তবে বিস্মৃত হলেন কী করে? আসলে পাল্প ফিকশনের ধরণটাই এমন। জীবদ্দশায় লেখককে খ্যাতির শিখরে উঠিয়ে তারপর ছুড়ে ফেলে আস্তাকুড়ে। পাল্প ফিকশনকে কখনোই সাহিত্য হিসেবে গণ্য করেনি সাহিত্য বোদ্ধারা। অবশ্য এও ঠিক যে পাল্প ফিকশনগুলো লেখা হতো শুধুই মনোরঞ্জনের জন্য, পয়সার আশায়। সময়ের পরিক্রমায় হারিয়ে গেছেন অনেক জনপ্রিয় পাল্প ফিকশন লেখক। এমনই একজন হলেন শ্রীস্বপন কুমার। বাংলা সাহিত্যে আর কজন পাল্প ফিকশন লিখেছেন জানা নেই, তবে এতটুকু নিশ্চিত করে বলা যায় যে স্বপন কুমারের মতো জনপ্রিয় হতে পারেনি কেউই।
স্বপন কুমার ডিটেকটিভ ধর্মী কাহিনি লিখতেন। তার সৃষ্ট রহস্যানুসন্ধী দীপক চ্যাটার্জী-রতনলাল সিরিজের গল্পগুলো চুম্বকের মতো আকর্ষণ করত পাঠকদের। একবার ধরলে শেষ করা ছাড়া উপায় ছিল না। স্বপন কুমার নিজেও বোধ হয় টের পেয়েছিলেন তার গল্পগুলোর এই জাদুকরী ক্ষমতা। একারণেই সম্ভবত বইগুলোর সাইজ বেশি বড় ছিল না, বড় জোর চল্লিশ-ষাট পৃষ্ঠা যাতে অল্পবয়সী পাঠকেরা বইয়ের ভাঁজে লুকিয়ে রেখে নিমিষেই পড়ে ফেলতে পারে। আর সেসব কী যা-তা গল্প? বুলেটের গতিতে এগুতো কাহিনি। এক পাতায় কেউ খুন হলো তো, পরের পাতায় আরেকজন অপহৃত হলো। দুম করে ভিলেনের হাতে নায়ক বন্দি হয়ে গেল, আবার ছাড়া পেতেও দেরি হলো না। এমনই টানা কাহিনি, দম ফেলবার জো থাকত না। আর এখানেই ছিল তার দুর্বলতা। গল্পের ভাষার প্রতি তার কোন নজর ছিল না। কোন রকমে কাহিনি বলে দিয়েই খালাস। আসলে অর্থসংকটে পড়ে কলম ধরেছিলেন তিনি। তাই তাড়ায় থাকতেন কত দ্রুত বই শেষ করা যায়, নতুন বইয়ে হাত দিতে পারেন। প্রায় বিশটার মতো সিরিজ লিখে গেছেন তিনি, একেকটা সিরিজে বইয়ের সংখ্যা আবার শয়ের কাছাকাছি।
স্বপন কুমারের লেখাগুলো হারিয়ে গেছে বললেই চলে। নতুন করে তার লেখাগুলো প্রকাশের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের লালমাটি প্রকাশন। প্রথম খন্ড বেরিয়েও গেছে। বলে রাখা ভালো, খুব বেশি আশা নিয়ে স্বপন কুমারের বই পড়তে না যাওয়াই ভালো। তার রহস্য গল্পগুলো কেমন অদ্ভুত, ঠিক পরিপূর্ণ গোয়েন্দা গল্প বলা যাবে না। কেউ যদি গল্পেও বিশ্বাসযোগ্যতা খুঁজে থাকেন, তাহলে স্বপন কুমারের লেখাগুলো আপনার জন্য নয়। অবসরে নিছক আনন্দের খোরাক হতে পারে স্বপন কুমারের বই।
শীর্ষ বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার পত্রিকায় স্বপন কুমারকে নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন। ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন। - Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ রাত ১২:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×