somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

পাঠ প্রতিক্রিয়াঃ হাজার চুরাশির মা

লিখেছেন সাঈদ শিহাব, ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

হাজার চুরাশির মা
মহাশ্বেতা দেবী

কিছু কিছু বই পড়ার থমকে যেতে হয়। এক অদ্ভুত ভাল লাগায় আচ্ছন্ন হয় মন। চাইলেও তা পরিপূর্ণ ভাবে প্রকাশ করা যায় না, অনুভব করা যায় শুধু। মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা তেমনই একটা বই।
সময়কালটা ১৯৬৭ সালের ২৫শে মে। ভূস্বামীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের উৎখাত করে ভারতের পশ্চিমবঙ্গের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৭৫ বার পঠিত     ০ like!

যদিবা প্রত্যাবর্তন

লিখেছেন সাঈদ শিহাব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

১
সারাদিনের অসহ্য গরম শেষে বিকেলের দিকে আকাশটা একটু ধরে এল। ঠাণ্ডা হাওয়া গায়ে লাগাতে বারান্দায় এসে দাঁড়াল আহির। বলতে গেলে এই বারান্দার জন্যই পাঁচ তলায় বাসা ভাড়া নিয়েছে ও। শহরগুলোতে আজকাল আগাছার মতো গজিয়ে উঠেছে দালানকোঠা। নিঃশ্বাস ফেলবার উপায় নেই। এর মধ্যে এমন বাড়ী খুঁজে পাওয়াটা সৌভাগ্য। এমন নয় যে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     ১ like!

পাঠ-প্রতিক্রিয়া: The Bad Beginning by Lemony Snicket

লিখেছেন সাঈদ শিহাব, ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৪১

A Series of Unfortunate Events সিরিজের বই তেরটা। লিমোনি স্নিকেট ছদ্মনামে লিখেছেন আমেরিকান লেখক ড্যানিয়েল হ্যান্ডলার। আমি বলব প্রথম বই The Bad Beginning নিয়ে।
ব্যাড বিগিনিং সোজা কথায় শিশুতোষ উপন্যাস। না, উপন্যাস বললে ভুল হবে-উপন্যাসিকা, আকারে বেশি বড় না। কাহিনির শুরুতেই লেখক সতর্ক করে দিয়েছেন যে এই কাহিনি দু:খের, দুর্ভাগ্যের। কেউ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     ০ like!

একজন শখের গোয়েন্দা

লিখেছেন সাঈদ শিহাব, ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

'বের হচ্ছি আমি,' দরজা থেকে বলল ফারিয়া।
কম্পিউটার স্ক্রিন থেকে মুখ তুলল সাকিব। 'এখন আবার কোথায় যাচ্ছ? তাও আবার এত সেজেগুঁজে?'
'তুমি যে কী!' গলায় পেঁচানো ওড়নাটা ঠিক করে নিতে নিতে বলল ফারিয়া। 'এরি মধ্যে ভুলে গেছ? গতকাল না বললাম, আমার এক বান্ধবীর বাসায় যাব আজ।'
'ও, হ্যাঁ, মনে পড়েছে,'... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৯০ বার পঠিত     ১ like!

বই রিভিউ: The Three by Sarah Lotz

লিখেছেন সাঈদ শিহাব, ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭


একটা আর্টিকেলে পড়েছিলাম, স্টিফেন কিং Day Four by Sarah Lotz পড়ার জন্য সাজেস্ট করেছেন। গুডরিডসে গিয়ে দেখি বইটা একটা সিরিজের দ্বিতীয় বই। একারণে প্রথম বই The Three দিয়ে শুরু করেছিলাম।
The Three কে হরর জনরার বলে ধরে নিয়েছিলাম। কিন্তু পড়ার পর দেখি গতানুগতিক হরর বই এটা নয়। কোনও ভূত, আত্মা,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৫৯ বার পঠিত     ৩ like!

পাঠ প্রতিক্রিয়া: হে চন্দনা পাখি-বিশ্বজিৎ চৌধুরী

লিখেছেন সাঈদ শিহাব, ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

শেষ করলাম বিশ্বজিৎ চৌধুরীর 'হে চন্দনা পাখি'। আমার পড়া লেখকের এটিই প্রথম বই। আর পড়ার পর 'মে-তেরা-জাবরা-ফ্যান-হো-গায়া' টাইপ ফিল হচ্ছে।
হে চন্দনা পাখি কেমন উপন্যাস? সোজা কথায়, হাহাকার জাগানিয়া। হুমায়ুন আহমেদের অপেক্ষা পড়ার পর শেষ কবে এমন শূন্যতা জেগেছে মনের ভেতর, স্মরণে নেই।
উপন্যাসের কাহিনি খুব সাদামাটা। মূল চরিত্র শিহাবের জবানে গল্প... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     ০ like!

থেরাপি বাই সেবাস্টিয়ান ফিটজেক

লিখেছেন সাঈদ শিহাব, ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

২০১৬ গ্রন্থমেলায় আদী প্রকাশন থেকে প্রকাশিত আমার অনুবাদ গ্রন্থ থেরাপি এর কাহিনি সংক্ষেপ। থেরাপি এর মূল লেখক জার্মান লেখক সেবাস্টিয়ান ফিটজেক।
বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর ভিক্টর লরেঞ্জ। একমাত্র কন্যা জোসেফাইন, স্ত্রী ইসাবেল আর তার রোগীদের নিয়ে বেশ ভালই কাটছিল তার দিনকাল...
হঠাৎই ঘটে ছন্দপতন...
সুস্থ্য সবল জোসেফাইন আক্রান্ত হয় কি এক অজানা অসুখে... হেন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৮২ বার পঠিত     ০ like!

বই রিভিউ: দুরের দুপুর-বুদ্ধদেব গুহ

লিখেছেন সাঈদ শিহাব, ২৮ শে জুন, ২০১৬ রাত ৩:০২

টানা হরর-থ্রিলার-একশন-এডভেঞ্চার ধর্মী বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একটু ভিন্ন স্বাদের আশায় হাতে নিয়েছিলাম বুদ্ধদেব গুহের কিশোর উপন্যাস 'দুরের দুপুর'।
ব্রিটিশ শাসন আমলের প্রেক্ষাপটে গড়ে উঠেছে কাহিনি। গল্পের মূল চরিত্র এক বালক-বুদুস, কলকাতার অধিবাসী। পুরো বই তিন অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে দেখা যায়, স্বদেশী আন্দোলনে উত্তাল কলকাতা থেকে জীবন... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩১৪ বার পঠিত     ২ like!

বিস্মৃত লেখক: শ্রীস্বপন কুমার

লিখেছেন সাঈদ শিহাব, ২৭ শে জুন, ২০১৬ রাত ১২:৩৮

আজ পরিচয় করিয়ে দেব এক বিস্মৃত লেখকের সাথে। এক পাল্প ফিকশন লেখকের সাথে যার টানটান উত্তেজনাকর লেখায় তিন-চার দশক ধরে শিহরিত হয়েছিল তৎকালীন কিশোর-কিশোরীরা; সমরেশ মজুমদার, সুচিত্রা ভট্টচার্যের মতো পাঠকনন্দিত লেখকরা। জমজমাট কাহিনির কারণে একসময় তিনি উঠেছিলেন জনপ্রিয়তার তুঙ্গে।
পাল্প ফিকশন কী? এক কথায়, মিস্ট্রি-থ্রিলার-এডভেঞ্চার-হরর ভিত্তিক চটি বই যার কোন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৮৩ বার পঠিত     ০ like!

আবারো দেখা

লিখেছেন সাঈদ শিহাব, ২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:২৭

প্রতীতির সাথে এভাবে দেখা হয়ে যাবে কল্পনাও করতে পারিনি কখনো। মাঝে কতগুলো দিন চলে গেছে নিভৃতে। বলাকওয়া নেই, হুট করে তাই দেখা হয়ে যাওয়ায় বিস্মিত না হয়ে পারিনি। অনেকক্ষণ হা করে তাকিয়ে ছিলাম ওর দিকে, কোন কথা বলতে পারিনি সহসাই।
এই তো, দু দিন আগে হঠাৎ করে কেন জানি খুব মনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     ০ like!

ফ্যান্টাসি গল্প: তান্ত্রিকের ছোবল

লিখেছেন সাঈদ শিহাব, ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৭



১.
বাড়িটা দোতলা, একটু পুরান ধাঁচের। শ্যাওলা জমে সাদা রঙের দেয়ালে সবুজ সবুজ ছোপ পড়েছে। উঁচু দেয়াল পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। জায়গাটা একটু নির্জন, শহরের বাহিরে। এজন্য সবুজের ঘাটতি এখনও দেখা দেয়নি এখানে।
'আমার নাম আদনান।' গেটের দারোয়ানকে নিজের পরিচয় দিল ও। 'আমাকে আজকে আসতে বলা হয়েছিল।'
'বড় সাহেব আপনার কথা বলেছে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৯৫ বার পঠিত     ৩ like!

হলুদ ন্যাকড়া (ব্রাম স্টোকারের Yellow Duster অবলম্বনে)

লিখেছেন সাঈদ শিহাব, ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

কিশোরকে দেখে আমি থমকে গিয়েছিলাম, হা করে তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ। না, মাঝে পনেরটা বছর পার হয়ে গেলে কী হবে, ওকে চিনতে আমার মোটেই বেগ পেতে হয়নি। কিশোরও আমার দিকে বেশ কিছুক্ষণ চেয়েছিল। সন্ধ্যার আঁধার নেমে এসেছিল তখন। এজন্য হয়ত আমাকে ভালভাবে দেখতে পাচ্ছিল না। নাকি আমাকে চিনতে পারছিল না? কে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২২৩ বার পঠিত     ৩ like!

চিড়িয়াখানা

লিখেছেন সাঈদ শিহাব, ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:০০

মূল গল্প: এডওয়ার্ড ডি হচ

আগস্ট মাস আসলেই শিশুদের মন আনন্দে ভরে উঠে। বিশেষ করে তেইশ তারিখ নিকটবর্তী হলে তো কথাই নেই। প্রত্যেক বছর আগস্টের তেইশ তারিখে প্রফেসর হুগোর আন্ত:গ্রহ চিড়িয়াখানা শিকাগোতে উপস্থিত হয়। রুপালি রঙের বিশাল মহাকাশযানটা একটা বেশ বড় পার্কিং এরিয়াতে এসে নামে। প্রত্যেক বছর ছয় ঘন্টার জন্য যানটা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬২ বার পঠিত     ৩ like!

অপেক্ষা

লিখেছেন সাঈদ শিহাব, ২৭ শে মে, ২০১৫ সকাল ১০:৩৫

১.
এত আগে কেন চলে আসলো এটা ভেবে এখন মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে সৈকতের। অবশ্য কিছু করার ছিল না। ঢাকা শহরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছতে হলে হাতে বেশ সময় নিয়ে বের হতে হয়। এই শহরের যানজটকে বিশ্বাস করা যায় না। প্রয়োজনের সময় গাড়ি এগোতেই চায় না। আর যখন কোন তাড়াহুড়ো... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ০ like!

সিনামন

লিখেছেন সাঈদ শিহাব, ১৫ ই মে, ২০১৫ দুপুর ১:৩১

মূল: নীল গাইম্যান
অনেক দিন আগে একটা ছোট্ট উষ্ণ দেশ ছিলো যে দেশের প্রায় সব কিছুই ছিল পুরোনো। সেই দেশে থাকতো এক রাজকন্যা- ওর নাম সিনামন। ওকে রুপবতী করে তুলেছিল ওর মুক্তোর মতো দুটি চোখ কিন্তু ও ছিল অন্ধ। ওর দুনিয়া ছিল মুক্তোর রঙে সাজানো- ফ্যাকাসে সাদা আর গোলাপি, এবং মৃদু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৯০১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ