somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ: দুরের দুপুর-বুদ্ধদেব গুহ

২৮ শে জুন, ২০১৬ রাত ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা হরর-থ্রিলার-একশন-এডভেঞ্চার ধর্মী বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একটু ভিন্ন স্বাদের আশায় হাতে নিয়েছিলাম বুদ্ধদেব গুহের কিশোর উপন্যাস 'দুরের দুপুর'।
ব্রিটিশ শাসন আমলের প্রেক্ষাপটে গড়ে উঠেছে কাহিনি। গল্পের মূল চরিত্র এক বালক-বুদুস, কলকাতার অধিবাসী। পুরো বই তিন অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে দেখা যায়, স্বদেশী আন্দোলনে উত্তাল কলকাতা থেকে জীবন বাঁচানোর দায়ে বুদুস আর তার মাকে চলে আসতে হয় রংপুরে। সরকারি চাকুরেজীবী হওয়ায় বুদুসের বাবাকে থেকে যেতে হয় কলকাতায়। শহরের ছেলে বুদুস গ্রাম্য রংপুরে নতুন করে নিজেকে আবিষ্কার করে। গ্রামের পরিবেশ, জীবনযাপন মুগ্ধ করে তাকে। গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে পুঁটু। পুঁটুর সাথে আনন্দে কেটে যেতে থাকে বুদুসের জীবন। সেই সাথে ওর মনস্তত্ত্বেও আসতে থাকতে পরিবর্তন। গ্রামের শিউলিদিদি যখন জোরে ওর ঠোঁট কামড়ে ধরে, ব্যথা পেলেও বুদুস বুঝতে পারে এর নাম ভালবাসা। একসময় হাজির হয় বুদুসের বাবা। স্ত্রী-সন্তানকে নিতে এসেছেন তিনি। এরই মধ্যে এক মজার কান্ড ঘটে। বেশ কিছুদিন ধরে বুদুসের ঠাকুরমা দের গাই ফুলমনির দুধ উধাও হয়ে যেত। সবাই বুঝতে পারে তা সাপেরই কাজ। কিন্তু সাপ মারার জন্য বুদুসের বাবার আগমনের প্রতীক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না। বুদুসের বাবা এসে তার বন্দুক নিয়ে প্রস্তুত হন সাপ মারার জন্য। সবার মধ্যে সে কী উত্তেজনা! মাটি খুঁড়তে খুঁড়তে অবশেষে পাওয়া যায় এক জোড়া গোখরা। বুদুসের গুলি করে মেরে ফেলেন সেগুলো।
এবার কলকাতায় ফেরার পালা। শুরু হয় কাহিনির দ্বিতীয় অধ্যায়। কলকাতায় এসে বুদুস মুখোমুখি হয় নতুন পরিস্থিতির। এষা নামের একটি মেয়ে দোলা দিয়ে যায় ওর সদ্য কৈশোরে পা দেয়া মনে। সেই সাথে ধনি-গরীবের পার্থক্যাটাও স্পষ্ট ধরা দেয় ওর চোখে। এষার সাথে সম্পর্কটা গভীর হওয়ার আগেই শুরু হয় কাহিনির তৃতীয় অধ্যায়। সরকারি চাকুরীজীবী বাবার এবারের গন্তব্য বরিশাল।
লঞ্চে করে বরিশালে হাজির হয় বুদুসেরা। কিন্তু কেন যেন জায়গাটাকে আপন করে নিতে পারে না বুদুস বা ওর মা। রংপুর টানে বুদসকে। এখানে ডাকাতের উপদ্রব, অসাম্প্রদায়িকতার অভাব। এরই মধ্যে জাগে দেশ ভাঙ্গনের সুর। সরকারি আদেশ আসে, বুদুসের বাবাকে ফিরে যেতে হবে কলকাতায়। ফিরে যাওয়ার দিন লঞ্চে দাঁড়িয়ে শেষবারের মতো বাংলাদেশের দিকে ফিরে তাকায় বুদুস। আর হয়তো ওর ফেরা হবে না এই দেশে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ৩:০৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×