somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবির দ্বন্দ্ব, শো-অফ বনাম বাস্তবতা

২৭ শে মে, ২০২০ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানিতে ঈদের জামায়াতের ছবি নিয়ে অনেকে প্রশ্ন তুলছে‍ন। ভাইরাল হওয়ার জন্য নাকি নামাজ নিয়ে চটকদারিতা করা হয়েছে! গাবুরা-কয়রার মতো জায়গার ভৌগোলিক বাস্তবতা না জানার কারণে এই বিভ্রান্তি‍। আর চারদিকে মানুষের যে শো-অফ প্রবৃত্তি, তাতে সন্দেহ আরও উস্কে ওঠে‍।

উপকূলীয় এলাকার মানুষ‍ মাত্রই জানে ভেড়িবাঁধ নিয়ে হাহাকার‍। পৃথিবীতে যেখানে সাগর ভরাট করা ডালভাত হয়ে গেছে, সেখানে মাত্র ১০ ফুট উঁচু মজবুত একটা বাঁধ নির্মাণ ৪০ বছরেও সম্পন্ন করা যাচ্ছে না‍। কত টাকা লাগে এই কাজটা করতে!

কয়রার গাবুরায় যখন উত্তাল জলোচ্ছ্বাস দাপিয়ে আসে, ভঙ্গুর বাঁধ যখন চতুর্দিক থেকে হুড়মুড় করে ওঠে, তখন পুরো অঞ্চলের মাথাব্যথা হয় প্লাবন ঠেকানো‍। সেসময় করোনার ভয় থাকে না, ঈদের আমেজ থাকে না‍। শো-অফের শয়তানি, ভাইরালের ভণ্ডামি মনে আসে না‍। বাঁধ জোড়াতালির সম্মিলিত কাজ আর আল্লাহর উপর ভরসা তাদের বেঁচে থাকার সম্বল হয়‍।

কথা ছিল উপকূলীয় বাঁধ বানানোয় সাগরপ্রমাণ দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়ার। সুন্দরবনের পক্ষে দাঁড়াবার। কিন্তু তা না করে ইস্যু হয়েছে ‘ধর্ম’। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জনপদের মানুষের পাশে থাকার কথা ছিল, সেটা না করে কেন তারা পানিতে দাঁড়িয়ে নামাজ পড়লো সেই নিয়ে সরব। সব ব্যাপারে ধর্মকে টেনে আনা ধর্ম ব্যবসায়ীর আকাজ।

আম্ফানে তলিয়ে যাওয়া গ্রামের মানুষের ঈদ–চাঁদের সময় ছিল না। বাংলাদেশের কৃষকের ফসল তোলার মাস এটা। এই মাসেই তার ভয় বেশি: ঝড়–বৃষ্টি আর ফড়িয়ার, দাম না পাওয়ার। এই মাসেই তারা বছরের সেরা খাটুনিটা দেয়। করোনা আর আম্ফানে দিনে কৃষকেরা কী বিপদে আছে, সেসবের কোনও খোঁজ আমরা কতজন রাখতে পারি? তা না পারলেও বাইনোকুলার দিয়ে ছিদ্রান্বেষণের কৌশল আমরা ভালোভাবেই রপ্ত করতে পেরেছি।

আমাদের দরকার ছিলো জনপ্রতিনিধিদের ধরার, ওয়াপদাকে ধরার, তাদের সমালোচনা করার। তারা যেন তেন প্রকারে বাঁধ বানিয়ে কাজ সারে। কিন্তু এসবে তাদের মাথা-ব্যথা নেই। তাদের কাছে দোষের হলো পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়া। কেন বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য এলো না? কেন ভালো কাপড় পরে এলো না?

কেউ কেউ আবার কয়েক কাঠি সরেস হয়ে প্রশ্ন তুলেছেন এরা কি ফজরের নামাজ পড়েছে? এরা কী জোহরের নামাজ পড়েছে? সামান্য ওয়াজিব নামাজ কেন এভাবে হাটু পানিতে দাঁড়িয়ে পড়তে হবে? এরা কী প্রস্রাব করে পানি নিয়েছে? এরা কি প্রস্রাব করে এই এলাকা তলিয়ে দেয়নি? এরা কী বড়ি থেকে ওজু করে এসেছে। এরা কী অপবিত্র ছিলো। এরা অপবিত্র ছিলো না, পবিত্র ছিলো তার দায়-ভায় এদের উপর পড়বে। আপনার কেন ঠেকা পড়েছে এদের অপবিত্র বানানোর? এরা প্রস্রাব করে পানি নিয়েছে, এই প্রশ্নের মাধ্যমে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি প্রস্রাব করে পানি নেন না?

যে মানুষেরা সকালবেলা দল বেঁধে মাটি কেটেছে কাদায় মাখামাখি হয়ে, তারাই হাটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজটাও পড়েছে। তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে সরকারকে বলতেন, বাঁধ বানায়ে দাও যেভাবে পারো।

টলমল পানিতে কৃষিজীবী মানুষগুলো সিজদার ভঙ্গিতে দুহাত ছোঁয়াচ্ছে; এর থেকে সুন্দর ছবি আর কয়টা আছে? এক অপূর্ব দৃশ্য। এই নামাজ শেষে তারাই আবার ফিরে যাবে বাঁধ তৈরির কাজে। কৃষকের চাষের জমি তার পবিত্র ভূমি, তার জীবনের আশা-ভরসার স্থল।

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:১৩
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×