৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ২৯ হাজার পাশ করেছেন। অন্তত ২০ হাজারের মতো পড়াশুনায় মনোনিবেশ করে কোনো প্রকার দুর্নীতি ছাড়াই পরীক্ষায় বসতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। যতদূর জানা যায় বাকি ৯ হাজার যারা কমপক্ষে ৫ লাখ টাকা দিয়ে প্রশ্ন কালেক্ট করেছেন। ৯ হাজার শিক্ষার্থী যদি ৫ লাখ টাকা করে ফাঁসকারীদের দেন তাহলে ৪৫০ কোটি টাকার বাণিজ্য হয়েছে।বাংলাদেশের মতো একটি দেশে কোনো একটি পরীক্ষার প্রশ্নের জন্য এত টাকা বাণিজ্যের ঘটনা দেশে এই প্রথম। এখন প্রশ্ন হলো একটি পরীক্ষাকে কেন্দ্র করে এত বড় বাণিজ্য দেশের গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতদিন কেন উদঘাটন করতে পারল না? আর যদি তারা জেনে থাকেন তাহলে কেন ব্যবস্থা নেননি? প্রশ্নটি থেকে গেল।লিখিত পরীক্ষার প্রশ্ন পিএসসি পরীক্ষা কমিটিতে যারা আছেন তারা ছাড়া আর কেউ জানার কথা না। প্রশ্ন ফাঁসে তাদের ব্যর্থতা শতভাগ।যাদের মাধ্যমে তারা এ কাজটি করেছেন তারা নিশ্চয় কোনো ছোট চুনুপুটি হবেন না। তারা নিশ্চয়ই অনেক ক্ষমতাশালী। অভিযোগ ওঠেছে এর সঙ্গে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বড় বড় নেতা এবং বিশ্ববিদ্যালয় লেভেলের টপ নেতারা জড়িত ছিলেন।পিএসসি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। সরকার পরিচয় দিয়েছে অদক্ষতার। উন্নত বিশ্বে এমন ঘটনা ঘটলে পুরো সরকারকেই হয়তো পদত্যাগ করতে হতো। আর না হলে পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট এবং শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদ্ত্যাগ করতে হতো।
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।