somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাজিদ শুভ
বুকে পাথর বেঁধে বাংলাদেশ শিক্ষাব্যবস্থা নামক ডেড সি তে লাফিয়ে পড়া একজন

তোরে পাইলে, বরফও গলে

১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তোরে পাইয়া গেলে,
ঢাকার ব্যস্ত রাস্তায় রিকশায় চড়ে
কাঁধে মাথা রাখতাম,
তোর মেজাজের চেয়ে গরম হইত হাত,
ভিড়ের ভিতরে দুইজনে নিভৃতে হারাইতাম।

তোরে পাইলে,
কলকাতার কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের গন্ধে
আমাদের গল্পগুলা বাঁধাই করতাম,
সেকেন্ড হ্যান্ড উপন্যাসের পৃষ্ঠায়
তোর ঠোঁটের দাগ থাকত।

তোরে পাইলে,
পাহাড়ের জুম ঘরে বৃষ্টি দেখতাম
তোর চোখের ভেজা রঙে মাতাল হইয়া জ্যোৎস্নায় ভিজতাম।
টাকা জমাইতাম ধীরে ধীরে,
তারপর একসাথে নরওয়ের আকাশের নিচে দাঁড়াইতাম,
অরোরার আলোয় তোর চোখের ঝিলিক মিলাইয়া দেখতাম।

তোরে পাইলে,
কোনো এক সমুদ্রের নির্জন দ্বীপে
একটি চুম্বন, যেন জোয়ারে ভেসে আসা শান্তি,
যেখানে আকাশ, মাটি আর সমুদ্র এক হয়ে যায়,
আর আমরা হারিয়ে যাই একে অপরের মাঝে,
যেন এক প্রাচীন প্রেমের গল্পের প্রথম অধ্যায়।

কিন্তু জীবনটা পুঁজিবাদী মায়া,
স্বর্গের প্রতিশ্রুতি দিয়া আমাদের নামায় মর্ত্যে,
টাকা জমাইতে জমাইতে আমরা মিডাসের অভিশাপে পরি,
যেখানে ছোঁয়া মাত্রই সবকিছু স্বর্ণ হয়,
শুধু ভালোবাসাটাই পাথরে পরিণত হয়—
নিষ্প্রাণ, নিঃসাড়, নির্জীব।

সিগন্যালে দাঁড়াইয়া ভাবি—
তুই কি আসলেই আমার পার্সেফোনি আছিলি,
নাকি শহরটাই হেডিসের রাজ্য,
যেখানে আমাদের প্রেম শীতকাল কাটাইতে গিয়া
আর কোনোদিন বসন্ত ফিরে পায় না?
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×