এই যে মেয়ে,
ভালবাসা কেন এতটা কষ্ট দেয়?
তুমি আমায় কেন পুড়াও বেথার শিতল আগুনে।
আমিতো চাই সুখের পাখি হতে,
একটি ডালে তুমি আমি পাশাপাশি।
আমার তো চাই তোমার নরম ঐ হাত দুটো,
চাই জরিয়ে ধরবে পরম আদরে।
আমি আরও চাই লাল টুকটুকে ঠোঁটের আলতো ছোঁয়া,
যা নিয়ে যাবে আমায় অসম্ভবের পথে।
প্রেমের দহনে পুড়ে পুড়ে আমার অস্তিত্ব ছাই হয়ে যাচ্ছে,
আর তুমি বলছো কিনা সে ছাই গুলই নাকি আমার লেখার সম্বল।
আমিতো চাইনি লিখতে,
চেয়েছি তো তোমায়।
সেই তুমিই চলে গেলে,
রেখে গেলে কবিতা।
আর অনেক কথা বলার ছিল,
কথাগুলো তুমি জানো।
তবু কবিতাকে মাধ্যম ধরে
আবার বলছি,
ভালবাসি তোমায় চিরদিন......
সব স্বার্থপরতাকে পেছনে ফেলে কি নিঃস্ব আমাকে নিয়ে বাঁচা যায় না?
আমার মরুর বুকে তুমি সেই রানী ই হবে.........
এর থেকে বেশী কিছু বলার সাহস পাচ্ছি না..................
সাহসি হলে আবার বসব লিখতে...............
তোমায় হারানোর ভয় আজও আমাকে নিস্তেজ করে দেয়......
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



