জীবনের বেশ খানিকটা পথ হাটা হয়েছে বেখেয়ালে,
কত বার গোধূলি দেখার বাসনা চুকে গেছে ক্লান্ত বিকেলে।
তবুও জীবন এগিয়েছে আরও কিছু মাইল, আরও কিছু ভোর,
তবুও জীবন , এইতো জীবন।
চলুকনা জোছনা ধোঁয়া অন্ধকারে আরও কিছুটা স্বপ্নের চাষ ,
ক্ষতি কি তাতে যদিও বা ফুটে গোলাপ সীমাহীন আশা নিয়ে জীবনের কোন বাকে !
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



