আমরা কখনও সুখি হতে পারবো না। আমাদের সফলতা আসবে কিন্তু সার্থক জীবন কখনওই জুটবে না। কারণটা উদাহরন এর মাধ্যমে বলি। একবার আমার এক মেয়ে বন্ধু বলছিল যে তার কেমন ছেলে চাই বিয়ের জন্য। আমি আগ্রহ নিয়ে শুনছিলাম। মানুষ নিয়ে আগ্রহ বরাবর ই আমার বেশি। " আসলে কবি রা প্রেমিক হিসেবেই ভাল, বিয়ে করতে হবে #Banker কে। টাকা দরকার, টাকা, বুঝছ সাজ্জাদ। " আমি মাথা নাড়লাম। মেয়েটি আরও উত্তেজনা নিয়ে বলতে শুরু করলো, " পান পাতার ভালবাসা টাকা না থাকলে চুনে পড়ে পুড়ে যায় রে। আমার জামাই হবে লাখ লাখ টাকা কামাই করা লোক। যেদিকে যাবে টাকা উড়াবে।" আমি বললাম, লাখ টাকা বেতনের ব্যাংকের লোক হলে তো কোথাও যেতেই পারবেনা। টাকা উড়াবে কি করে? ও বলল, " সে ই যদি সময় পাবে তবে আমি আছি কি জন্য, খরচ তো করব আমি, বুঝলিনা। বাড়ি , গাড়ি সব ই হবে আমার নামে। ছেলেদের বশে রাখাটাও একটা শিল্প। " আমি বললাম , চমৎকার বলেছিস। এরপর হটাত আমাকে একজন ডাকলে আমি চলে গেলাম। আজ কেন জানি মনে হয় #Banker না হলেই ভাল। আর হা, যা বলছিলাম। আমরা কিন্তু আমার বন্ধুটির ভবিষ্যতে শুধু সুখ ই দেখতে পাচ্ছি। কি বলেন ! আমি ই যে কেন বুঝতে পারিনা বিষয়গুলো। আমার বারবার কেন জানি মনে হয় আমার প্রিয়তমা কে আমি কবিতার দু"লাইন শুনিয়েই সুখি করতে চাই। বেঁচে থাকলে না খেয়ে মরবো না এটাও মনে হয় নিশ্চিত। আমার কাছে এই ই ভালবাসা।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


