somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি_সাক্ষাৎকারের_আত্মকথা

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ভাই, কেমন আছেন?'
'এইতো চলছে।'
'সামনে বই মেলা, বেশ লেখার চাপ যাচ্ছে তাই না?'
'তেমন টা না।'
'মানে?'
'আমি আসলে চাপ নিয়ে লিখি না, ভাই। এমনিতেই মানুষ গালাগালি করে লেখা পড়ে। লিখে যদি মনের সুখ টা না হয় তবে গালি খাওয়ার জন্য তো আর লিখা যায় না!'
'কি যে বলেন!'
'আপনারা যা করেন !'
'মানে?'
'মানে আপনারা তো বই টা পড়েন ই গালাগাল দেবার জন্য। আমার মত নয়া পাপী হলে তো কথাই নেই। জল ঘোলা করে নেমে পড়েন সাহিত্য গুণ খুজতে।'
'তার মানে কি এবার বই মেলায় বই আসছেনা? সহজ কথা বলুন!'
'না, আসছে না!'
'প্রথম বই ই ফ্লপ খাওয়ায় সোজা হয়ে গেলেন দেখছি।'
( মুচকি হাসলাম)
'হাসছেন কেন?'
'বাজে লেখার দায়ে কি হাসতেও দিবেন না নাকি! এ যে আমার অধিকার।'
'আচ্ছা বলুন তো, আপনার লেখা মানুষ কেন পড়বে?'
'পড়তে হবেই যে সে কথা কেউ বলেছে নাকি!'
'ভুলভাল লেখা পড়ার জন্য মানুষকে বলেন, এটা কি খারাপ কাজ নয়?'
'অবশ্যই খারাপ কাজ। তা আপনার কাছে কতগুল বই ঘচালাম তার হিসাব রাখেন!'
'আমি কিন্তু আপনার একটা বই মেলা থেকে কিনেছিলাম। আপনি ছিলেন না তাই অটোগ্রাফ তা নিতে পারি নাই।'
'কেন যে টাকাগুলো নষ্ট করলেন, খুব খারাপ লাগছে।'
'কবিতা যে আপনি খুব খারাপ লিখেন ঠিক তা নয় ।'
'তবে!'
'তবে আরও গভীরে যাওয়া উচিৎ।'
'আপনি বলছেন বলে !'
'আমি কিন্তু আপনার একটা সাক্ষাৎকার নিচ্ছি, উত্তরগুলো সোজাসুজি দিলেই ভালো হয়। '
'যা বলেছি সব ই শুনেছেন, বাকিটা মাখিয়ে দেবেন। পাবলিক পড়ে মজা পাবে। আপনারও সুনাম হবে।'
'আমি সুনামের কথা ভাবি না।'
'আমি যে ভাবছি সে কথা আপনাকে কেউ কি বলেছে।'
'আপনার সাথে কথা এখানেই শেষ করছি। তবে হে, লেখালেখি টা ছাড়বেন না। সৃষ্টির জগতে আপনাদের প্রয়োজন রয়েছে।'
(আমি আবার মুচকি হাসলাম)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×