এক খাবলা ভেটকি
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক জীবনে দুঃখ পাবার মতো বহু বিষয় আছে, অহঙ্কার করবার মতো একটিও নেই। তবু আমরা অহংকারী সেজে বসে আছি। সেজে বসে আছি বলছি এই জন্য যে আমরা নিজেরাও মাঝে মাঝেই বুঝতে পারি যে তেমন কিছুই তো হয়নি জীবনে, ঢের এখনও বাকি। এই জন্যেই হয়তো হতাশার সমুদ্রে মাঝে মাঝেই ডুবে যাই, উদ্ধারকারী জাহাজ হিসেবে আমাদেকে উদ্ধার করে খাঁটি কিছু ' motivational speech '। যুদ্ধ আবার শুরু। প্রকৃতি আমাদের মধ্যে অপার সম্ভাবনা দিয়েছে, সম্ভব করবার ক্ষমতা দিয়েছে খুব অল্প। জীবনে প্রাপ্তির মোট পরিমান যদি ১০০ ধরা হয় তবে তা সকলের জন্যই সমান। বিষয় হল যে কে কোন খাত থেকে কত নম্বর তুলে নিতে চায়। কেউ ১০ টি খাত থেকে ১০ করে লুফে নেয় , আবার কেউ ২ টি খাত থেকেই ১০০ লুফে নেওয়ার নেশায় মেতে উঠে। ফলাফল যে খুব একটা প্রীতিকর ব্যাপারটা তা নয়। তবুও তো ছুটতে হবে, ইন্দুর দৌর বলে কথা কিনা ! আজকাল মানুষ হউয়া তেমন কোন বড় পরিচয় নয় যদিনা বিশেষ কোন পদ, পদবি, পুরস্কার কাঁধে না উঠে। আমরা মানুষরা কেন যেন ঘন ঘন নিজেদের বড় করতে গিয়ে বেশ লজ্জায় পড়ে যাই, সে লজ্জা মুছবার মেক আপ ও জোগাড় করি অতি উচ্চ মূল্য দিয়ে। সাথে মুখ জুড়ে রাখি এক খাবলা ভেটকি !
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন
১“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।
কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি...
...বাকিটুকু পড়ুন
সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা...
...বাকিটুকু পড়ুন
বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!
বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া...
...বাকিটুকু পড়ুন