বাংলাদেশের গ্রাম গুলোতে শীতের সকালে
এই রকম সুন্দর দৃশ্য এর দেখা মিলত।
এখন ও মিলে কিন্তু আগের মতো নয়।
দিনে দিনে গ্রাম গুলোতে আধুনিকতার ছোঁয়া লাগায় গ্রামের মানুষের মন ও আধুনিক হয়ে ওঠেছে।
কেউ আর কস্ট করে খেঁজুর গাছে রস সংগ্রহের জন্য হাঁড়ি বসায় না।
আর খেঁজুর গাছ গুলো ও কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।
যাও গুটি কয়েকটা আছে।
তারা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে।
মনে মনে বলছে মানুষ কি সত্যি আমার রসের স্বাদ ভুলে গেছে?।
তারা কি তাদের বাপ-দাদার কাছ থেকে শুনে নাই আমার রসের কত্ত স্বাদ।
ছোট বেলায়।
কখন যে স্কুল গুলোতে শীতকালীন আবকাশের বন্ধ দিবে তার প্রহর গুনতাম।
যখন ছুটি মিলত কি যে আনন্দ পেতাম।
আবশ্য এতো আনন্দের কারণ ও ছিল।
ছুটি মানে নানা বাড়ি,আর শীতের দিনে নানা বাড়ি মানে খেঁজুর রস।
আমার নানার অনেক গুলো খেঁজুর গাছ ছিল।
তিনি নিজেই ওই সব গাছে হাঁড়ি বসাতেন।
আর আমরা প্রতিদিন সকালে পেট ভরে রস খেতাম।
এতো রস খেতাম যে দুপুর পর্যন্ত ভাত খাওয়া লাগতো না।
আহারে কি যে তৃপ্তি পেতাম।
এখন এর চিটে-ফোটাও নেই।
আর নানা বয়সের ভারে নুয়ে পড়েছে।
এখন আমার ছোট ভাইয়েরা যখন নানা বাড়িতে বেড়াতে যায়,
বাড়িতে এসে বলতে শুনি।
নানা বাড়িতে যেয়ে কোন মজা নাই।
ওরা ঠিক ই বলে আসলে এখন কোন মজাই নেই।
মজা পাবে কিভাবে এখন যে আগের মতো মজার মানুষ ও নেই।
**ছবি-ইন্টারনেট
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।