somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম জনতার এই জাগরণ সফল হোক !!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগে এখন জনগণের ঢল। যুদ্ধাপরাধীর ন্যায় বিচারের দাবীতে আমরা এখন উদগ্রীব। দেশের সর্বস্তরের জনগণ এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে , করছে , করবে। এমনকি ৪-৫ বছরের বাচ্চাগুলোও এই উৎসবে যোগ দিয়েছে। :-/ :-/ এই উৎসব ন্যায় বিচারের উৎসব , রাজাকারদের তাদের প্রাপ্য শাস্তি ফিরিয়ে দেয়ার উৎসব। কিন্তু এই বিচার এতদিন পরে কেন? X(( X( আজ আমরা যুদ্ধাপরাধীর বিচারের দাবীতে এত উত্তাল , সব কাজ ফেলে আমরা জেলায় জেলায় করছি আন্দোলন-অবরোধ। কিন্তু এতদিন আমরা কি করলাম? কোথায় ছিল আমাদের এই প্রতিবাদী চেতনা? /:) আসলে আমরা স্বাধীনতা সচেতন জাতি না। আমাদের বেশীরভাগেরই দেশ স্বাধীনের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা নেই। যে নিজেই তার দেশের ইতিহাস ভালভাবে জানে না সে অন্যকে কি জানাবে? এখনও অনেক লোক আছেন যারা মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোপুরি জানেন না। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এত কষ্টে , এত বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস না জানাটা সত্যি খুব হতাশাজনক। :!> তাদের কারণেই আজ এমন বিচার হয়েছে এবং নিঃসন্দেহে বলতে পারি আমাদের মধ্যে অনেকেই এই বিচার কে সমর্থন করছে। যেখানে একটা খুনের চাক্ষুষ সাক্ষী থাকলেই মৃত্যুদণ্ড দেয়ার বিধান আছে। সেখানে এতগুলো হত্যাযজ্ঞের সাথে জরিত থাকার পরও যাবজ্জীবন দেয়ার মত হাস্যকর রায় দেয়ার জন্য কোন ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন হয় বলে মনে করি না !! এখন দেশ জাগ্রত , সর্বস্তরের মানুষ আজ এই অনৈতিক বিচারের বিরুদ্ধে সচেতন। মানুষ এখন বিচারের দাবীতে রাস্তায় নেমে পড়েছে । আমাদের ন্যায় বিচার আদায় করে নিতে হবে। নতুবা এই বিচারের সমাধান আদৌ হবে না। যুদ্ধাপরাধীদের এই দেশ থেকে চিরতরে নির্মূল করে দিতে হবে আমাদেরকেই।

আম জনতার এই জাগরণ সফল হোক !!
জয় বাংলা !!
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×