somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা, বাঙ্গালী এবং বৈশাখ

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে, যখন, যা-ই বলুক এবং যতই বলুক, ইতিহাসের ভেতর দিয়ে, কালান্তরে যাপিত রীতি, আচার, অভ্যাস, স্বভাব এবং প্রকৃতির সঙ্গে মিশে আমরা 'বাঙ্গালী' হয়ে উঠেছি। আরও পরে কালচক্রের পরিক্রমায় আমরা সভ্য হয়েছি, পরিশীলিত হয়েছি। নিজেদের উপস্থাপন করেছি স্বকীয়তায়, আপন বৈচিত্রে। আমাদের স্বকীয়তাকে আরও মহিমান্বিত করেছি '৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ভৌগলিক অর্থে আমরা একটা দেশ পেয়েছি বলেই স্বতন্ত্র এবং স্বাধীন পরিচিতির প্রয়োজনে আমরা 'বাংলাদেশী' সন্দেহ নেই। আমাদের পূর্ব পুরুষরা বাংলাদেশী ছিলেন না, কিন্তু বাঙ্গালী ছিলেন। ঐতিহাসিক সময়কালে, আমরা এখন যে অন্বঞলে বাস করি, তা ছিল বসবাসের জন্য অনুপযুক্ত, ছিল বন-জঙ্গল এবং জলাভূমিতে পূর্ন। ক্রমে জঙ্গলাকীর্ণ ভূমিতেই মানুষের বসতি হতে থাকে ধীরগতিতে এবং ধীরে ধীরে আপন সত্তা নিয়ে বিকশিত হয়ে উঠে। এলাকার নাম হয়ে উঠে 'বঙ্গ' এবং এলাকাবাসীরা 'বাঙ্গালী', ঐতিহ্যগতভাবে। পৃথিবীতে ছোট-বড় এমন অনেক জাতি আছে যাদের ভাষা লেখার জন্য নিজস্ব কোন অক্ষর নেই, আধিপত্য করে এমন কিছু জাতিরও নেই। কিন্তু আমাদের আছে, খুব উৎকর্ষতা নিয়েই আছে। প্রত্যেক জাতির সংস্কৃতি পুষ্ট হয়েছে সংমিশ্রনে, কিছুটা ধার করেও, আমাদেরও হয়েছে ধর্মে-বর্ণে সহনশীলতায়। যা ছিলনা তা নিয়েছি, দিয়েছিও যা ছিল অধিক। পৃথিবীর অনেক জাতি ভৌগলিক কারনে তাদের দেশের নাম পরিবর্তিত হলেও নিজেদের পুরনো নামেই পরিচয় দিতে গর্ববোধ করে। যেমন-জার্মানরা ডয়েস্‌, নেদারল্যান্ডাররা ডাচ্‌, সুইজারল্যান্ডাররা হেলভেসিয়ান, ইত্যাদি। আমরাও যেমন বাংলাদেশী, তেমনি বাঙ্গালী। আমাদের উৎসবগুলোও তাই ফিরে ফিরে আসে স্বকীয়তা নিয়ে।

দু'দিন বাদেই বাঙ্গালীর নববর্ষ। পহেলা বৈশাখ ১৪২০ সাল। সাবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই ভাল থাকুন, উৎসবে কাটুক দিনটা। লাল-সাদা রঙে ভরে যায় দেশ, এরকম ছবি আর কোথায় পাওয়া যাবে!

তবে হ্যাঁ, আমার যদ্দুর মনে পড়ে, পান্তাভাতের সংগে ইলিশের সংযোগ ছিল না কখনই। বরং কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ এই দু'টোই ছিল পরিপূরক। কে বা কারা পান্তাভাতের সঙ্গে ইলিশকে এনে গরীব বাঙ্গালীদের বিপদে ফেলে দিল জানিনা। নাকি এক ধরনের বিলাসিতা! বৃহৎ জনগোষ্ঠির পাশে বসতে পারলেই কি ভাল হতো না!

যাক, তবুও তো আছে মন ও মননে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×