somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই তো চলে যায় দিন-৩

২৪ শে মে, ২০১৩ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসি।

কোনও অসাধ্য-সাধন? নাকি মহাপাপ? নাকি অনেক দামী, তাই গোপন লকারে তুলে রাখা? আপনার হাসি কি সীমাবদ্ধ হয়ে গিয়েছে ইংরেজি আর-ও-এফ-এল, এল-ও-এল, কিংবা কিছু ইমোটিকনের মধ্যে?

আজকে সারাদিন হেসেছেন কয়বার, বলেন তো? কেউ হাসির গল্প আগ্রহ করে শোনালে সেটা মন দিয়ে শুনেছেন আদৌ? নাকি গম্ভীর হয়ে বলেছেন “এইই তোমার হাসির গল্প? হুদাই টাইম ওয়েইস্ট!” আচ্ছা, মীরাক্কেল বা ঐধরণের অনুষ্ঠান কি আপনি হাসার জন্যে দেখেন নাকি বিরক্ত হয়ে ক্রিটিসাইজ করার উদ্দেশ্যে দেখেন?

আমরা দুইবোন ছোটবেলায় খুব কাড়াকাড়ি করে কিছু কৌতুকের বই পড়তাম। আব্বু ঢাকা থেকে আসার সময়ে কিনে নিয়ে আসতো, তারমধ্যে কিছু কিছু কৌতুক বারবার পড়ে পড়ে বারবার পেটে খিল দিতাম।

আমার হাসির রোগ ছিলো। জানিনা কেন, কথায় কথায় হাসতাম (এখনও হাসি, তবে আগের চেয়ে অনেক কম)। অনেক বন্ধুর ভীড়ে, স্কুলে, কারণে অকারণে বহুবার হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি ছোটবেলায়। একবার, দেরী করে স্কুলে যাওয়াতে এসেম্বলীর সামনে আমাকে দাঁড় করিয়ে রাখা হলো আরও কিছু লেইট-লতিফার সাথে। ব্যাপারটা আসলে বেশ অপমানজনকই হওয়ার কথা। সারি ধরে বাকি স্টুডেন্টরা যার যার ক্লাসে ফেরত গেলো, আমরা দাঁড়িয়ে আছি, ক্লাসে যাবো সবার শেষে। একটু পরপর হাসি পাচ্ছিল আর হাসি চেপে রাখতে গিয়ে আমি কেঁপে কেঁপে উঠছিলাম। সুজাতা টিচার সেটা খেয়াল করে হঠাৎ আমার কান-ধরে আমাকে অন্যদের কাছ থেকে আলাদা করলেন। আমাকে জিজ্ঞেস করলেন আমি হাসছিলাম কেন? আমি পড়ে গেলাম বিপদে! আমি এর আগে কোনওদিন এসেম্বলীর সামনে শাস্তি পাইনি, ব্যাপারটা আমার জন্যে আনকোরা বলেই হয়তো আমার হাসি পেয়ে যাচ্ছিল। সেটা টিচারকে কিভাবে বলি? উনি কটমট করে জিজ্ঞেস করেই যাচ্ছেন “কেন হাসছো তুমি? বলো, এক্ষুণি বলো!!” যন্ত্রণার কথা, আমি ওনাকে কিছুই বলতে পারছিলাম না! ভট্টাচার্যি স্যার মেইল-টিচার্স রুম থেকে বের হয়ে দেখলেন, “ছেড়ে দিন এবার, ও আর হাসবেনা। কি রে, আর হাসবি??” আমার কী যে হলো, আমি আবার ফিক করে হেসে দিলাম। হায় রে সুজাতা টিচারের আস্ফালন দেখে কে তখন? “এই মেয়ে তো মহা বেয়াদব! অমুক/তমুক-এর বোন কি করে এত বেয়াদব হয়?” [এই বেলা বলে রাখি, আমার স্কুলজীবনের যত যন্ত্রণার উৎস আমার বড়বোনদের ন্যাক্কারজনক ভালো রেজাল্ট এবং অতিশয় ভদ্র ব্যবহার, যার কারণে আমার উড়াধুরা আচরণ মেনে নিতে কিছু কিছু টিচারের বরাবরই বদহজম হতো]।
সেদিন অনেক বকাঝকার পর ছাড়া পেয়েছিলাম। ক্লাসে দেরীতে ঢুকার কারণে রেবা টিচারের কাছ থেকে আরেকদফা ঝাড়িও খেয়েছিলাম। কিন্তু এমন বেহায়া আমি, আজও সেই রুদ্রমূর্তির সুজাতা টিচার মনে পড়লে হাসিই পায়।

যখন থেকে রাস্তায় একা বের হওয়া শুরু করলাম, বোধ করি তখনই কেউ আমাকে বলে দিয়েছিলো “অচেনা লোকের সাথে কথা বলবেনা, ওদের দেওয়া খাবার খাবেনা।” যত্রতত্র মুখে লেগে থাকা হাসিটাও মনে হয় তখন থেকেই আস্তে আস্তে নিভে যাওয়া শুরু হলো। একটা পরিণত বয়সে কোনও এক মহামানব আমাকে একবার বাণী দিয়েছিলেন, আমি বেশি হাসি বলেই নাকি ছেলেরা মনে করে আমি তাদের প্রেমে পড়েছি, কিংবা তাদেরকে আমার প্রেমে পড়ার জন্যে খুব উৎসাহ দিচ্ছি। এই উপদ্রব থেকে নিজেকে মুক্ত করতে হলে সর্বপ্রথমে যার-তার সাথে হেসে-কথা বলাটা আমার বন্ধ করা দরকার। সেই আমলে সেই মহান ব্যক্তিত্বের কথা অক্ষরে অক্ষরে মানিয়া চলিতাম। কাজে কাজে খুবই সতর্কতার সাথে চেহারা থেকে হাসির আচ্ছাদন টান মেরে খুলে ফেল্লাম।

আজকাল বাসা থেকে বের হলে লিফটে পরিচিত কিছু মুখের সাথে প্রায় প্রতিদিনই দেখা হয়। ওদের চিনি, তবু যেন না-পারতে কিছু “কেমন আছেন” টাইপের কথা বলি, যেন অতটুকু বলতে না-পারলে বেঁচেই যাই। লিফটে বেশিলোক থাকলে আমি ঘাড় নামিয়ে ফোন টিপাটিপি করি। [ভাগ্যিস ফোনের ভেতরে আজকাল টিপাটিপি করার মত অনেক কিছু আছে!]

ব্যতিক্রম হলো বেশ কিছু আমেরিকান প্রতিবেশী। এরা আমাদেরকে চিনুক, না চিনুক, দন্তবিকশিত একটা হাসি দেবেই। আমি যদি পাল্টা হাসি, তাহলে কিছু না কিছু বলবেই। হয় আবহাওয়ার কথা বলবে, নাহয় আমার মেয়েদের কথা কিছু বলবে, নাহয় আমার পোশাকটা কত সুন্দর সেটা নিয়ে কিছু বলবে! তাদের আগেই আমাকে নেমে যেতে হয়, তারা লিফটের দরজা থেকে উঁকি মেরে এমনভাবে বাইই বলবে, যে প্রত্যুত্তরে আমাকেও হেসে কিছু না কিছু বলতে হয়। এই আমেরিকানগুলোকে আমার মেয়েদের খুব পছন্দ। সচরাচর ওরাও লিফটে উঠলে আমার মতই চুপচাপ থাকে। কিন্তু এদেরকে দেখলেই মেয়ে দুটো হড়বড় করে রাজ্যের আলাপ জুড়ে দেয়। ওদের স্কুলের টিচারগুলাকেও মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি, আমাদের এই প্রতিবেশীগুলার মতই ওরা চারিপাশে হাসি-সম্ভাষণ বিলিয়েই যায়। এই হাসিমুখ আমার কিন্তু, বেশ ভালোই লাগে! সেটাই একদিন আরেকজন প্রতিবেশীকে বলাতে উনি বল্লেন “শুনেন আপা, এই আমেরিকান দের কথা বইলেন না। আপনার ভাই তো এদের সাথে কাজ করে, ও বলে এদের মুখের হাসিটাই শুধু ভালো, ভিতরে ভিতরে এরা মহা শয়তান একেকটা।” আমিও ঘাড় কাত করে বলি “তাই নাকি? ইস্‌ দেখে তো বুঝাই যায়না!”

জানিনা আমার নিজের মনের ভিতরে কী আছে। ভিতরে ভিতরে আমিও কি কম শয়তান? অবাক লাগে, কেন আমি চাইলেও হাসতে পারিনা আগের মত? চারপাশে তাকিয়ে দেখি, কই কেউ তো হাসেনা? ফোনে কথা বলি খুব কম, আজকাল। সামনাসামনি কারও সাথে কথা বলার টপিক খুঁজে পাইনা। হাসিঠাট্টা করা তো দূরের কথা! বাচ্চাকাচ্চা ছাড়া, বয়স্কদের সাথে সময় কাটানোটা বড় বেশি টায়ারিং মনে হয়। এই বাচ্চাগুলাই যা একটু কারণে অকারণে হাসে। জানিনা বড় হতে হতে ওরাও হাসতে ভুলে যাবে কি না।

কী ক্ষতি হয় একটু হাসলে? হাসিটা কেমন যেন প্রফেশনাল দরকার ছাড়া দেওয়া হয়না। অফিস আদালতে কাউকে মীট এন্ড গ্রীট করার সময়ে দিব্বি চোখমুখ ঝলকায়ে হাসি। অথচ একই লোকের সাথে দোকান পাটে রাস্তাঘাটে দেখা হলে সেই হাসিটা কেমন একটা ভদ্রতার পর্যায়ে চলে যায়। হাসি যেন একটা ভদ্রতার লেবেল। হাসিতে কারো উচ্ছ্বাস নেই, আন্তরিকতা নেই। এত সুখী দেশের মানুষ আমরা, চারপাশে কাউকে হাসতেই দেখি না!!
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×