দৃশ্য ১)
জাইবা তার নানুসোনার মাথায়হাত বুলিয়ে দিচ্ছে আর গান গাইছে গুনগুন করে
“ইকিনি মনা, গুনগুনি ট্যাং
ক্যানে মনা রেঙ্গুন গ্যাল
হাতোর বাঁশি ফালাই গ্যাল
আঁর জাইবুরে খাঁন্দাই গ্যাল
ও সোনা, ও মনা, গুম যারে তুঁই!!”
দৃশ্য ২)
জাইনার পেটব্যাথা। তার নানুসোনার পাশে শুয়ে শুয়ে সে গান গাইছে
“আঁর মাতা গুরাদ্দে, আঁর ট্যাং জলি যার গুই
আঁরে কেয়া দেইন্ন’ফারের!!”
দৃশ্য ৩)
আমার দুইমেয়ে আমার আম্মুর সাথে খেলছে। দুইজন হাত বিছিয়ে বসে আছে আরেকজন মুঠি দিয়ে পালাক্রমে একেকটা হাতে বাড়ি দিতে দিতে এই ছড়াটা বলছেঃ
“ইস্কি মিস্কি খাইম’র দলা
খাইম গেইয়ি রইয়াবালা
রৈয়া বব্বুর বাইট্টা সুল
টাইন্তে টাইন্তে সাম্পা ফুল
সাম্পা ফুলোর তলে
দুওয়া বাত্তি যলে
হাতিট্ট্যাঙে বাড়া বাঁদে
খাউয়াট্ট্যাঙে সৈল সালে
সৈল সালোনি গরত নাই
খাযনা দিবার মনত নাই
সোনার হাত খাডী গেইয়ি
খাইচ্চত, খাইচ্চত, খাইচ্চত।”
---অবাক কান্ড, না? এই আজগুবি কথাগুলো আসলে কী?? এমনটা ভেবে মুগ্ধ হবার কোনও কারণ নেই যে আমার মেয়েরা খুব ভালো চাটগাঁইয়া বলতে পারে। হয়তো ওরা জানেইই না কথাগুলার মানে কী। কিন্তু ওদের এই ছড়া/গানগুলি ঠোঁটস্থ, ওরা বেশ সুন্দর করে অরিজিন্যাল অ্যাক্সেন্টেই বলতে পারে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



