নাহ আমার ঘুম আসছেনা।
আমি তোমার পাশে শুয়েই
ঘরের ছাদের দিকে তাকিয়ে থাকি।
বুকের ভেতরে কোথায় যেনো,
তোমার বলা কথাগুলা আঘাত করে,
অনেক গভীর সেই আঘাত।
তোমাকে সেই আঘাতের খোঁজ দিতে পারিনা।
তুমি টেরও পাওনা।
সেই কথাগুলা আমি ভুলে যেতে থাকি,
তবু ওই আঘাতটা যায়না।
আমি বোবা হতে থাকি একটু একটু করে প্রতিদিন।
তুমি জানতেই পারোনা কেনো কিভাবে।
আমি আঘাত নিতে থাকি আর বিবর্ণ হতে থাকি।
কি করবো বলো তো,
আমি যে বলতে পারিনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

