জীবন চলার পথে আমরা নিত্য নতুন কতো যে অভিজ্ঞতার শিকার হই।
কখনো ভালো আবার কখনো মন্দ।
লাল-নীল হরেক রকমের অভিজ্ঞতা।
কিছু অভিজ্ঞতা স্বপ্নময়, আবার কিছু অভিজ্ঞতা বেদনার নীলাভ রঙে রঙিন।
কিছু অভিজ্ঞতা জীবনে বয়ে আনে হাসি আনন্দের সমারোহ।
আবার কিছু অভিজ্ঞতা আমৃত্যু কাঁদায়, জীবনকে দুর্বিষহ করে তোলে।
একটা বিশালাকার রাজপ্রাসাদ জ্বালিয়ে ভষ্ম করে দিতে ছোট একটা দিয়াশলাই কাঠিই যথেষ্ট।
তদ্রুপ ছোট ছোট কিছু অভিজ্ঞতাও পারে তিল তিল করে হৃদয় গহীনে জমা করা উৎসবমুখর পরিবেশটাকে ধোঁয়াটে করে দিতে। মুহুর্তেই কেড়ে নিতে পারে মুখভর্তি হাসি। আবার এই মানষিক চাপ যারা সহ্য করতে অক্ষম, তারাই বেশি বিপর্যস্থ।
দেহের কষ্ট থেকে হৃদয়ের ক্ষত অনেক বেশি জ্বালাময়। তা বোঝার কিংবা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



