প্রথম বৃষ্টি ফোঁটা
জাগিয়ে দিল সুপ্ত সব সুখস্মৃতি,
রিক্ততার ছাপ মুছে দিয়ে
হাসি ফোটালো মলিন বদনে।
হাস্যোজ্জ্বল চাহনিতে দৃষ্টি আমার দ্বারপানে
কল্পলোকে বিচরনে খঁজছি তোমায় অবিরত।
বেলকোনিতে দাঁড়ায়ে আমি একা
আচমকা তেড়ে আসা হিমেল বায়ু
যেন বয়ে আনছে কোন সুখবার্তা।
পুষ্কুনির জলে ভেসে থাকা পাতাগুলো
যেন দুলছে খুশিতে তোমার আগমনে।
ওগো স্বপ্নলোকের রাণী,
নেমে এসো তুমি কল্পনার সিংহ আসন ছেড়ে
দেখা দাও আমায়, আজ এই বৃষ্টিস্নাত দিনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



