স্বাধীনতা আমি তোমাকেই খুঁজছি।
ভোরের স্নিগ্ধতায়,
সোনালি ধানে নুইয়ে পড়া একফোঁটা শিশির কণায়।
মধ্যাহ্নের খররৌদ্র,
বিকেলের রক্তিম রবির লালছে আভায়।
স্বাধীনতা আমি তোমাকেই খঁজছি।
উন্মুক্ত মাঠে, ধু ধু প্রান্তরে
গ্রাম্য পথে উড়ন্ত ধুলোয়।
দখিনা বাতাসে, কিশোরের হাতে
রঙিন ঘুড়ি আর নাটাইয়ের সুতোয়।
স্বাধীনতা আমি তোমাকেই খুঁজছি।
শ্যামল গাঁয়ে, গৃহের আঙিনায়
সদ্যফোটা আকুল করা রক্তজবায়।
বটবৃক্ষের শান্ত ছায়ায়,
অবাধে বেড়ে উঠা সোনালি লতায়।
স্বাধীনতা আমি তোমাকেই খুঁজছি।
বসন্তে কুহু কুহু ডাকে
মাঘের কুয়াশঢাকা সাঁঝে।
ভাসমান সাদা মেঘের ভেলায়
ঝরঝরে বৃষ্টিতে অঝোর ধারায়।
হে স্বাধীনতা, আমি যে তোমাকেই খুঁজছি।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



