somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাম খোলা চিঠি (১) – জন্মান্তর ( অথবা প্রেমপত্র )

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই যে তুমি,
আমি যখন শুনেছিলাম তুমি ঘাসফুল হয়ে শুয়ে রয়েছ
সে প্রায় লক্ষ বছর আগের কথা ।
যখন আকাশের রঙ দেখে কবিতা লিখতে শিখেনি মানুষ ।
যখন গারো বাদামি কোনও সমুদ্র পেরুবে বলে পাল তোলেনি নাবিক ।
আমি জেনেছিলাম তুমি ঘাসফুল , এক তেপান্তরের মাঠে ।
অতঃপর তোমাকে ছোঁব বলে একদিন আমি বৃষ্টির কণা হলাম ।
এক গোমড়া মুখো মেঘের ডানার নীচে খুব চাপাচাপিতে ।
আমি এগুতে থাকলাম তোমার পানে ।
পথে আমার কত সুখ দুঃখের সাথী ঝরে গেলো ।
কেউ পাহাড়ের চূড়ার একাকীত্ব বেয়ে নেমে গেলো ।
আর কেউ ঢেউ হতে নদীর আহবানে ।
আমি খুব গুটিসুটি মেরে নিজেকে ভাঁজ করে লুকিয়ে রইলাম ।
অনেক রাত আর আরও অনেক হিসেবহীন রাতের পর পৌছালাম তোমার উপর ।
কি যে আনন্দ হয়েছিলো তোমাকে অমন শুয়ে থাকতে দেখে, অনেক বছর পর ক্লিওপেট্রা ওই ভঙ্গিতেই শুয়ে রবে ।
একসময় আমার ঝরে পরবার পালা এলো ।
আমি প্রবল বেগে পূর্ণতার সুখে নামতে লাগলাম ।
কিন্তু তোমাকে ছোঁয়ার আগেই কেউ একজন তোমার উপরে এসে দাঁড়ালো ।
তার কালো কাপড়ে ধাক্কা খেয়ে ছিটকে চলে গেলাম কোনদিকে ।
উতপ্ত জমিনে নিঃশোষিত হলাম নিমিষে ।
তুমি জানলে না আমি এসেছিলাম।


আমি যখন শুনেছিলাম তুমি মৌমাছি হয়েছ
সে প্রায় হাজার বছর আগের কথা ।
তখন মানুষ পাতার শরীরে লিখতে শিখে গেছে বৃক্ষের ইতিহাস ।
একটি ক্ষুদ্র নক্ষত্রকে বিশ্বাস করে হেঁটে হেঁটে হারিয়ে গেছে বহুদুর ।
আমি শুনেছিলাম তুমি মৌমাছি হয়ে ভেসে বেরাও সৌরভের গায়ে ।
অতঃপর তোমাকে ছোঁব বলে আমি পাঁচটি পাপড়ির ফুল হয়েছিলাম।
পৃথিবীর সব সৌন্দর্য মেখে লজ্জায় নুইয়ে ছিলাম ।
আর আড়চোখে তাকিয়ে ছিলাম এক দিগন্ত থেকে আরেক দিগন্তে এক বিরহকাল ।
একদিন খুব বাতাসে ঝরে গেলো একটি পাপড়ি ।
আমার মন খারাপ আমার পূর্ণতাকে তুমি পেলে না তাই ।
আরেকদিন বৃষ্টিতে নিয়ে গেলো আরেকটি পাপড়ি, খুব অক্ষমতায় হারালাম তাকে ।
দুষ্টু ছেলের দল ছিঁড়ে নিলো আরেকটি পাপড়ি । খুব কেঁদেছিলাম কেউ দেখেনি ।
আরেক পাখি এসে অশুচি করে দিলো আমার চতুর্থ পাপড়ি ।
সে পাপড়ি আমি নিজেই ফেলে দিয়েছিলাম , আমার অপবিত্রতা তোমাকে দেখাবো না বলে ।
আমার পক্ষাঘাতগ্রস্ত সৌরভে তুমি আসবে না জেনেও দাঁড়িয়েছিলাম স্কাইলাইটের মতো একা ।
রোদে রোদে একদিন তাও ঝরে গেলো ।
তুমি জানলে না আমি তোমার জন্যই জন্মেছিলাম ।

আমি যখন শুনেছিলাম তুমি খুব ছোট্ট ঘুণপোকা হয়েছ
সে প্রায় একশ বছর আগের কথা ।
কেউ কেউ রক্তের গন্ধে পিছলে যাচ্ছে গভীরতর অভ্যাসে ।
কেউ কেউ ইকারুসের ডানার তলায় দাঁড়িয়ে আছে প্রশ্নবোধক হয়ে ।
আমি শুনেছিলাম তুমি ঘুণপোকা হয়ে কেটে যাও পাতার পর পাতা।
অতঃপর তোমাকে ছোঁব বলে আমি একটা কবিতা হয়েছিলাম ।
পৃথিবীর যাবতীয় উপমা গায়ে মেখেছিলাম আমি ।
প্রতিটা শব্দকে সাজিয়েছিলাম বিসন্নতম সুখী কলম দিয়ে ।
তারপর চুপচাপ ভাঁজ হয়েছিলাম বইয়ের শেষ পাতাটিতে ।
যেদিন তুমি বইটি কাটতে আসলে কি এক অপূর্ব আনন্দ, ঝাপসা হয়ে গিয়েছিলাম আমি ।
তাই বুঝি তোমার চোখে পড়লাম না ।
আমাকে রেখে চলে গেলে পাশের ঝাঁ তকতকে বইটির কাছে ।
আমার আর্তনাদ কোনোদিন আমার বই পেরিয়ে তোমার কাছে পৌঁছেনি ।
তবুও অপেক্ষায় ছিলাম ।
একদিন অন্য ঘুণপোকারা এসে আমাকে স্পর্শ করলো ।
আমার সবকিছু তাদের কাছে সমর্পণ করলাম এই ভেবে ভিড় দেখে যদি আসো ।
আমি আমার শেষ শব্দটি পর্যন্ত খুঁজেছিলাম তোমাকে ।
তুমি আসলে না । জানলে না আমি শুধু তোমার অপেক্ষাই করেছিলাম ।


আমি যখন শুনেছি তুমি রাজকন্যা হয়েছ
জানিনা কবেকার সে কথা ।
কারও কারও ঝরা নক্ষত্রের পরের প্রার্থনা এখন তুমি ।
কারও কারও ভাঙ্গা স্বপ্নের শেষ টুকরোটির মতো নিঃসঙ্গতার কারন তুমি ।
আমি শুনেছি তুমি রাজকন্যা, বন্দি আছো সোনার কাঠি রুপার কাঠি নিয়ে ।
অতঃপর তোমাকে ছোঁব বলে আমি মানুষ হয়েছি ।
শেষ রাতের চাঁদ যেখানে ডুবে যায় ততদুর যাবো বলে পায়ে বেঁধেছি পঙ্খিরাজ ।
বুক জমাট ব্যর্থতার কষ্টগুলোতে পাঁজর হয়েছে ধারালো তলোয়ার ।
তোমাকে শুনাবো বলে লক্ষ বছর ধরে জমিয়ে যাচ্ছি মধুরতম গল্পগুচ্ছ ।
আমার নির্ঘুম পলকতলে জ্বলজ্বল করে জ্বলছে রঙ্গিন পোস্টার ।
“তোমাকে ছুঁতে চাই” ।
আমি এসেছি । আমি জন্ম নিয়েছি । আমি অপেক্ষা করছি ।


এইবারও কি তুমি আমাকে ছোঁবে না ??
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শনিবার সকালেই মৃত খামেনি, গোপন রেখেছিলো ইরান

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা মার্চ, ২০২৬ সকাল ১১:৪৩


ইরান অবশেষে স্বীকার করলো যে তাদের সুপ্রিম লিডার আর নেই। মৃত্যুসংবাদ প্রচার করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক! মুসলিম বিশ্বের জন্য আরও একটি শোকের দিন। ৪০ দিনের রাষ্ট্রীয়... ...বাকিটুকু পড়ুন

অস্থির সময়ের চোরাবালি: আধুনিক মানুষের রুগ্ণ মনস্তত্ত্ব

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা মার্চ, ২০২৬ দুপুর ২:২২

রাজধানীর ব্যস্ত সড়কে পলিথিনে মোড়ানো যুবকের কাটা হাত-পা উদ্ধারের ঘটনাটি কেবল একটি অপরাধ নয়, বরং আমাদের সময়ের এক ভয়াবহ মানসিক সংকটের দলিল। রুমমেটের কটূক্তিতে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা... ...বাকিটুকু পড়ুন

ভারতের পর আমেরিকা-ইসরাইলকেও যেভাবে আমরা শায়েস্তা করতে পারি

লিখেছেন জ্যাক স্মিথ, ০১ লা মার্চ, ২০২৬ রাত ৮:১০






ইসরাইল-আমেরিকার যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে বাংলার আকাশ বাতাস আজ দুঃখে ভরাক্রান্ত, আজ সকালে তার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত আলহামদুলিল্লাহ... ...বাকিটুকু পড়ুন

কৃষি ঋণ মওকুফ করলেই কি সব সমস্যার সমাধান হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মার্চ, ২০২৬ রাত ৮:২৮


বাংলাদেশের রাজনীতিতে কৃষক একটি আবেগের শব্দ। নির্বাচন এলেই তাদের কথা মনে পড়ে, প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটে, আর ক্ষমতায় গেলে কেউ কেউ সেই প্রতিশ্রুতি রাখেনও। বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র দশ... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ চাই না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা মার্চ, ২০২৬ রাত ১০:৫৯

গান - Click This Link
====
তোমরা যারা দেশে দেশে
গোত্রে গোত্রে বাজাও যুদ্ধের দামামা
শোনো কি কভু মানবের আর্তনাদ
আর বুকফাটা সব কান্না

যুদ্ধ আমি চাই না চাই না
কোথাও আমি যুদ্ধ চাই না
ফিলিস্তিন আফগান... ...বাকিটুকু পড়ুন

×