somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরিয়ার সনেট
আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

বাস্তবতা

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব একটা উচ্চ পরিবারে আমার জন্ম না..
আমরা হইলাম মধ্যবৃত্ত..
যারা দুই বেলা কোন দিন প্রানীজ আমিষ খাইতে পারি না..
এক বেলা আমিষ তো দুই বেলা নিরামিষ!
আমাদের জীবন টা বলতে গেলে সব থেকে কষ্টের জীবন..
অভাব জিনিস টা কি তা আমাদের থেকে ভাল ক জন বোঝে?
না পারি রিক্সা চালাইতে আবার না পারি Car নিয়া ঘুরতে..
আছে ওই দুই চাকা..
তাও বাবার..
চাবি দেওয়ার সময় বলে "আমার খুব শখের জিনিস একটু দেখে চালাস"
এখন একটু হলেও বড় হয়েছি..
আগে যখন একটা ব্যাট কিনে চাইতাম তখন দিতে দিতে লেগে যাইত এক মাস..
কারন একটা ব্যাট কিনলে হইতো না..
আমাকে দিতে হইত সাথে ফুফাতো ভাই বোন দের ও দিতে হইত..
আসলে আমাদের নুন আনতে ই পান্তা ফুরায়া যায়..
আর আমাদের এই শ্রেনীর লোক জনের এত্ত করুন দশা হইত না যদি না আমাদের শুধু একটা পরিবার চালাইতে হইত..
আমাদের চালাইতে হয় দুই তিন টা পরিবার..
নিজের আবার দাদুর..
বন্ধুরা নামী দামি বাইক চলায় তাও আবার নিজের
আর আমরা চেয়ে চেয়ে দেখি..
মা বলে "লেখা পড়া কর চাকরি করে বাইক কিনিস"
কিন্তু যখন চাকরি করবো তখন আমি তো একা না আমার তখন পরিবার হবে..বাইকের ব্যাক সিটে থাকবে বউ!
তাই ভাবি জীবনে হয়তো কোন দিন ও একটু মজা করতে পারব না..
বন্ধুরা রোজ GF কে নিয়ে ফাস্ট ফুডে যায় হাজার হাজার টাকার বিল..
আর এই পোড়া কপালে সেটাও নাই..
আমরাও ফাষ্টফুড খাই কিন্তু মাসে ২ দিন..আর ২৮ দিন অপেক্ষা করতে হয় কবে মাসের টাকা টা পাব..
৩ টাকা বাঁচানোর জন্যে যেখানে Gold Leaf খাইতে হয়..যা বাঁচবে তাই লাভ..
ওই মামার দোকানের ১ কাপ চা আর সিগারেট এই দুনিয়া টা রংগীন করে দিতে হয়..
বন্ধুরা বাড়ি ফেরে হাতে চিকেন গ্রীল বা বিরিয়ানি বা পিজ্জা নিয়ে কিন্তু আমাদের ফিরতে হয় ৫ টাকার পিয়াজী নিয়ে..
কিন্তু এতে ও যে সুখ আছে তা আজ বুঝি..
বড়লোক বন্ধুদের ভাই বোন রা যখন দামি দামি খাবার এর উপর Fade up তখন আমার ছোট ভাই টা ৫ টাকার পিয়াজি তেই খুশি..
তবে কি কখনো সে একা খায় না ৫ টাকার পিয়াজী টাও আমরা দু'ভাই ভাগ করেই খাই..
ছোট ভাইয়ের খাতার পেজ উল্টাইতে উল্টাইতে হঠাৎ যখন দেখি লেখা "আমার ভাই টা সব থেকে ভাল"
এর থেকে আর খুশির কি হইতে পারে?
আমাদেএ এই শ্রেণীর ধৈর্য টা আল্লাহ আসলে ছোট থেকেই দেয়..
এই আনন্দ টা ভাগ করার ভিতর যে সুখ তা অন্য কিছুতে নাই..
মাঝে মাঝে নিজেকে অনেক দু:খী মনে হলেও নিজেকে সব সময় সুখী ই ভাবি আমি...
আল্লাহ যে ভাবে চালাইতেছে সে ভাবেই চালাক..
দুনিয়ার উপর টাকাই আসলে সব না..
ভালবাসার হিসাব টা আসলেই অতুলনীয়...
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×