ভাই এই যে গরম তার ভিতর তো লোড শেডিং আছেই!
কেমন করে জানি মাথায় এই আইডিয়া চলে আসল!
সবার সাথে শেয়ার করলাম..
আমার কাছে যা ছিল..
একটি স্ট্যান্ড ভেংগে যাওয়া পিসির কুলিং ফ্যান যার মটর টি ঠিক ছিল..
আস্তে করে সাবধানে কুলিং ফ্যানের সামনে থেকে এলুমিনিয়ামের বাটি টি খুলে নিয়ে ছিলাম..
১.এলুমিনিয়াম:

আর বাকি স্ট্যান্ড গুলা ভেংগে ফেলেছিলাম!
২.ভাংগা স্ট্যান্ড:-

তারপর কুলিং ফ্যান টা দেখতে এমন লাগবে...
৩.কুলিং ফ্যান:-

তারপর আমার বাসায় একটি 5 WT এর একটি Solar panel ছিল ছোট..
৪.সোলার প্যানেল:-

আপনারা 10 WT এর একটি solar panel কিনে নিবেন..
৭০০ টাকার মত দাম নিবে..
তারপর কিছু তার কিনে ছাদের উপর থেকে আমার ঘরের ভিতর সংযোগ দিয়ে ছিলাম..
প্রতিদিন সকালে যখন কারেন্ট মামা তার শ্বশুর বাড়ি যায় তখন আমি ছাদের উপর যাই আর নেগেটিভ আর পজেটিভ তারের সাথে solar panel টা লাগিয়ে দেই..
আর তারপর নিচে এসে কুলিং ফ্যান টা লাগিয়ে দেই..
৫.ঘুরন্ত কুলিং ফ্যান:-

খেয়াল করুন কুলিং ফ্যানে ৪ টি তার থাকে তারভিতর হলুদ তার টি পজেটিভ আর কালো টা নেগেটিভ হিসাবে কাজ করবে!
যাই হোক দুধের স্বাদ ঘোলে মিটাই..তবে খারাপ না!
এছাড়া এটি দিয়ে ফোন ও চার্য দেই..১২০ টাকা দিয়ে এই সোলার চার্যার কিনে নিয়েছি!
আর রাতে চালানোর জন্যে একটি ১২ ভোল্ট এর ব্যাটারি কিনে নিয়েছি!
এই ভাবেই চলে আর কি..
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




