একটি বার ভাবে দেখ..
আমাদের স্বপ্নের আড়ালে রয়েছে লুকিয়ে আছে এই পৃথিবী!
যেখানে শীতার্ত রাতের শেষে ক্ষুধার্ত শিশু একা পড়ে রয় শুধু মাত্র বেঁচে থাকার স্বপ্ন বুকে আকড়ে নিয়ে!

ক্ষুধা কি?
আমি জানি না।।
কারন আমার মা আমাকে হাজার কষ্টে অভুক্ত রাখে নি
খাওয়ানোর চেষ্ট করেছেন যখন যা চেয়েছি!
তবে আজ বুঝে গেছি আসলে ক্ষুধা কি জিনিস।।।
ছবিতে দেখুন কত করুন এক দৃশ্য
অনেকেই আছেন যারা এদের বলেন টোকাই,রাস্তার ছেলে কেউ কেউ আবার কুত্তাও বলে
২ ই টা টাকা যখন ভিক্ষা চায় তখন বরাবরের মতই আমাদের কাছে খুচরা থাকে না!
হ্যা সে খেয়েছে আমাদের ফেলা দেওয়া খাবার সে খেয়েছে!কেন খেয়েছে?
কিছু টাকা সে ভিক্ষাও পেয়েছে কিন্তু তা খরচ করে নি বোধ হয় তার মা ঘরে অভুক্ত।।
অভাব আর ক্ষুধার তাড়নায় খেয়েছে সারাদিন হয়তো চলে যায় একটা রুটি খেয়ে!
যখন তার একটা বাসি রুটি দিয়ে সারাদিন চলে যায় তখন অনেকের হয়তো প্যাকেটের ভাল খাবার দিয়ে হয় নি তাই ফেলে দিয়ে গেছে আর সেইটাই খাইতে হয়েছে এই শিশু টিকে তার কাছে এইটা ১ টা শুকনা বাসি রুটির থেকে অন্তত ভাল!
অনেকেই দেখেছি মুরগীর মাংস পোষা কুকুর কে খাওইতে ছে তাদের কাছে এরা কি কুকুরের চেয়েও অধম।।
তাদের চোখে আংগুল দিয়ে দেখান উচিৎ ক্ষুধা কি?
আর অনেক কেই দেখেছি বাসার আসবা পত্র ভেংগে ফেলতে বন্ধুদের সাথে বার-বি-কিউ খাইতে না পারে।।
তারা বুঝবে না ক্ষুধা কি!কারন সারাজীবন চাইলেই পায়।।
অনেক কেই দেখেছি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে তরকারী স্বাদ না হওয়ায় ;
তার আসলে নুনের মূল্যই বোঝে না।।
তাকে দেখাও ক্ষুধা কি!
বাঁচা খাবার ড্রেনে ফেলে দিতে দেখেছি কিন্তু অভুক্ত ভিক্ষুক কে দিতে দেখি নাই!
তাই বলে মনে করবেন না সমাজের সবাই এই রকম,,
এমন ও লোক দেখেছি যে ১ গরু কুরবানী দিয়ে পুরা মাংস গরীব দের বিলিয়ে দিয়ে নিজের পরিবারের জন্যে এনেছে মাত্র ১০ কেজি মাংস!
তবে তার মুখে ছিল এক প্রানবন্ত হাসি।।
আবার এমনো লোক দেখেছি যারা কুরবানী দিয়েছে শুধু মাত্র নিজ ফ্রিজ ভড়ানোর জন্যে!
আর তার মুখটা এখন গম্ভির ১ কেজি মাংস কম পাওয়াতে!
আসলে দেওয়ার মাঝে যে কি আনন্দ এইটা সবার বোঝার ক্ষমতা হয় না!
এইটাই কি মুদ্রার এ পিঠ আর ও পিঠ???????
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



