
রাতে শুয়ে পড়েছি..
কানে হেডফোন টা আছে..
একটু পর হঠাৎ ঠান্ডা লাগা শুরু করল..
একটু পর হেডফোন টা খুলে বুঝলাম বৃষ্টি হচ্ছে...
তবে আগেকার টিনের চালের সেই বৃষ্টি টা অনেক মিস করি..
ইট পাথরের বৃষ্টিতে আসলে সেই মজা টা আর নেই..
বেলকোনিতে দাঁড়িয়ে মিনিট দশেক বৃষ্টি দেখলাম..
তারপর ঘুম..
আবার সেদিন শেষ রাতে,গা টা একটু শিউরে উঠেছে;লোম গুলা সব দাঁড়িয়ে গেছে..ঘড়িতে দেখি রাত ৪ টা বাজে..বাহিরে দেখি প্রচন্ড বৃষ্টি..উপভোগ করার মত এক বৃষ্টি..
আর এক দিনের কথা সকালে কেবল ঘুম থেকে উঠব ঠিক সকাল ৭ টা আর শুরু হয়ে গেছে বৃষ্টি..হঠাৎ কখন যে ঘুমিয়ে গেছি..ঘুম থেকে উঠে দেখি বেলা ১১ টা।আম্মুর গালি শুনতে হলেও বৃষ্টিটা খুব উপভোগ্য ছিল..
আর দিনের বেলায় বৃষ্টির কথা তো বলতেই হবে না..
সকালের বৃষ্টিতে অলসতা;জানালা দিয়ে তাকিয়ে থাকা;দু'এক ফোঁটা পানি গায়ে লাগা..
দুপুরের বৃষ্টিতে ভেজা;
বিকালের বৃষ্টিতে ভালবাসা;সাথে ভাজা বাতাম থাকবে না এমন তো কোন কথা নাই..
আর কি লাগে??
এই যে কয়দিন ধরে বৃষ্টি গুলা চরম ভাবে উপভোগ করতেছি..
প্রতিদিন ই বৃষ্টি হচ্ছে..
উফ!সকালের খিচুরীর সাথে ঝির ঝির বৃষ্টি কত যে ভাল লাগতেছে আজ তা আর বলার অপেক্ষা রাখে না..
ইস সারা বছর যদি এই রকম বৃষ্টি হইত কতই না মজা হইত..
কিন্তু তা তো আর হবে না তবে বলা যায় কিছু দিন পর থেকে বৃষ্টি টা চরম ভাবে মিস করব..
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


