somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরিয়ার সনেট
আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

ঈদ মুবারক

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবাইকে ঈদের শুভেচ্ছা..


ঈদুল আজহা মানে মনের পশুত্বকে
কোরবানি করা¤
“কস্মিনকালেও কল্যাণ লাভ করতে পারবে
না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে
তোমরা ব্যয় না কর। আরতোমরা যা কিছু
ব্যয় করবে আল্লাহ তা জানেন।” (সূরা আলে
ইমরান, আয়াত : ৯২)
সুপ্রিয় বন্ধুরা
ঈদ মানে আনন্দ, উৎসব, উল্লাস ইত্যাদি। ঈদ
শব্দের অর্থ আনন্দ হলেও ঈদুল আজহা
বল্গাহীন আনন্দ উল্লাসের দিবস নয়। ঈদের
সাথে সংযোজিত রয়েছে আরো একটি শব্দ
আজহা। যার অর্থ হলো ত্যাগ বা
কোরবানি। ঈদুল আজহা আমাদের জীবনে
বয়ে নিয়ে আসে অনুপম, অনন্য সাধারণ
ত্যাগের মাধ্যমে অনাবিল আনন্দ।
স্বভাবতই ত্যাগাশ্রয়ী আনন্দের এই পুণ্যময়
দিবস বহু দেশে ঈদুল কোরবানিও ঈদুল আল
কবির নামেও আখ্যায়িত হয়ে থাকে। ঈদুল
আজহার মর্ম কথা হলো তাকওয়া।
তাকওয়ার পূর্ণ অর্থ হলো মুমিনের সেই
সঙ্কল্প যাতে প্রয়োজনবোধে সে তার সব
কিছু এমনকি তার নিজের জীবনটিও
আল্লাহর পবিত্র নামে কোরবানি করতে
সদা প্রস্তুত। কুরআন শরীফেও দ্ব্যর্থহীন
ভাষায় ঘোষিত হয়েছেÑ আল্লাহর নিকট
পৌঁছায় না (কোরবানির পশুর) রক্ত, পৌঁছায়
তোমাদের তাকওয়া।
কোরবানি হলো উৎসর্গের আনন্দ উৎসব। পশু
কোরবানি এখানে মুখ্য নয়। মুখ্য হলো মনের
পশুত্বকে কোরবানি করা। প্রকৃতপক্ষে
আল্লাহর রাস্তায় সম্পদ কোরবানি করে
তাকওয়া অর্জনই মূল লক্ষ্য। আল্লাহর ইচ্ছায়
তার সন্তুষ্টির জন্য একজন মুসলিম যে
নিজের জীবন ও অর্থ সম্পদ কোরবানি
দিতে সদা প্রস্তুত, পশু কোরবানির মাধ্যমে
সে এ কথার প্রমাণ পেশ করে।
পশু কোরবানির মাধ্যমে সে যেমন তার
অর্থসম্পদ কোরবানি দিতে মোটেও কুণ্ঠিত
হয় না। তেমনি প্রয়োজন দেখাদিলে সে
নিজের জীবন কোরবানি দিতেও কুণ্ঠিত
হবে না। কোরবানির আত্মত্যাগ, অপরের
কষ্ট স্বীকার এবং নিজের জীবন ও
ধনসম্পদের প্রকৃত মালিক আল্লাহ
তায়ালাকে স্বীকার করে সেই মহান
মালিকের ইচ্ছানুযায়ী তাঁরই সন্তুষ্টি
লাভের উদ্দেশ্যে এগুলোকে তারই পথে
ত্যাগ করার নিদর্শনস্বরূপ ‘ঈদুল আজহা’।
শুধুমাত্র অধিক দামে পশু কোরবানির
প্রতিযোগিতায় লিপ্ত হলে চলবে না। যদি
মনের পশুত্বকে কোরবানি না করে নিছক
লোক দেখানো উদ্দেশ্য হয়,তবে তা হবে
বৃথা প্রচেষ্টা মাত্র। উৎসর্গের এ আনন্দ
উৎসবের মাধ্যমে নিজেকে আল্লাহর নিকট
সোপর্দ করতে হবে। কুরআনের যে ভাষ্য
‘আমার নামাজ, আমার কোরবানি, আমার
জীবন-মরণ সবই বিশ্ব প্রতিপালকের জন্য।’
কোরবানির মাধ্যমে তা প্রমাণ করতে হবে।
তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে এই
উৎসর্গের মাধ্যমে।
প্রিয় বন্ধুরা, এসো শুধু পশু কোরবানিনয়,
মনের পশুত্বকেও উৎসর্গের মাধ্যমে
নিজেকে পেশ করি আল্লাহর দরবারে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×