পথিক, ঐ দূর্গম পথ তোমারই জন্যে, যদি হতে চাও অক্ষয়
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের সীমানা ছেড়ে তোমাকে বেরিয়ে পড়তে হবে। দূরে কোথাও অজানা পথের ওপারে কোন অচেনা নগরী তোমায় হাতছানি দিয়ে ডাকছে। বেরিয়ে পরার এটিই যে উপযুক্ত সময়! তবু কেন তুমি চিন্তার অতল গহ্বরে নিজেকে ঠেলে দিচ্ছো!
আমার কথাই একবার ভেবেই দেখো না! আমাকে এমন একটি পানীয় পাত্র দেওয়া হয়েছে যা থেকে সুরুজের ঝর্ণাধারা বিচ্ছুরিত হচ্ছে। আমি সেই বন্ধু দ্বারা আলিঙ্গনে আবদ্ধ যে আমায় এই জীবন তো বটেই, পরবর্তী জীবনেও কাছে থাকবে। কস্তূরী'র সুগন্ধী'র ভিতর অম্বরের মনকাড়া ঘ্রাণের সাথেই এর একমাত্র তুলনা! তবু কেন যে আমার প্রাণ-ময়না মিষ্টি স্বাদ আস্বাদনে উত্তেজিত। দেহের আবদ্ধ কাঠামো থেকে ডানা ঝাপটে বেরিয়ে সে সূর্যের বন্ধ দ্বার খোলার আপ্রাণ চেষ্টায় মগ্ন! তুমি কি সেই বাজার দেখোনি যেখানে সিদ্ধ করা মাথা বিক্রি হয়? আত্মার এই ছটফটানি অনেকটা সেই রকমই, ভিতর-বাহির সব একই সাথে দেখে ফেলার এই-ই পন্থা!
টরাসের সংকেত দেখে গাধা দিক-হারা হয়ে ঘুরে বেড়ায়। যুদ্ধের সময় বীরেরা খুব বেশি সময় সারিবদ্ধ অবস্থায় থাকেনা।
আমি রুমীকে কাছে পাওয়ার উদ্দেশ্যে চেনা পথ ছেড়েছি, যদিও আমার নঙ্গর বাঁধা এপার বাংলাতেই।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন