somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের স্বার্থে “প্রথম আলো” এবং এর সকল প্রকাশনা বন্ধ করে দেওয়া হোক ...............১৯৭১ ভেতরে বাইরে বিষয় গুরুতর

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যেহেতু অনেক দিন যাবত লেখা লেখি করি তাই যে কোন ভাববার মতো বিষয় পেলেই কিছু একটা লিখে ফেলতে ইচ্ছে করে । কে যেন বলেছিল আমরা বাঙালিরা হচ্ছি হুজুগের জাতি । কোন একটা বিষয় পেলেই কয়েকদিন সেটা নিয়ে তুমুল হইচই টক শো , বক শো । তারপর আবার ঠাণ্ডা । আবার নতুন কোন বিষয় না আসা পর্যন্ত শুনশান নীরবতা ।

এতোগুলো টি ভি চ্যানেল জাতিরে পাগল বানিয়ে দিচ্ছে ।
শরীর মন ভাল নেই । সদ্য একটি অপারেশন হয়ে গেছে শরীরে । বসতেও পারিনা ঠিক মতো । তবুও লেখার নেশা পেয়ে বসেছে । অনেকগুলো লেখা অসমাপ্ত পরে আছে শেষ করতে পারছি না । তবুও এখন লিখতে বসেছি । যেহেতু চাটুকারিতা দালালী করা জি হুজুর জি হুজর করা আমার পক্ষে সম্ভব নয় । তাই কোন না কোন ব্লগেই লেখাটি প্রকাশ করতে হবে । সম্প্রতি এম কে আনোয়ার নামের এক ভদ্রলোক ১৯৭১ ভেতরে বাইরে নামের একটি বই লিখে দেশে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন । তিনি আবার একজন বীর প্রতিক । ১৯৭১ সালে মুক্তি যুদ্ধে উপ প্রধান সেনাপতি ছিলেন ।

তিনি তার বইটিতে বঙ্গবন্ধু সম্পর্কে যেসব কথা লিখেছেন তা এদেশের মানুষের অজানা ছিল ! ফলে তা অনেক বিতর্কের জন্ম দিয়েছে । বঙ্গবন্ধু এবং জিয়ার নামকে পুঁজি করে এদেশে একটি সুবিধাবাদী শ্রেণী অনেক আগ থেকেই গড়ে উঠেছে । এ দুই দলের মাঝামাঝি অবস্থান করছে আরও ভয়ঙ্কর একটি গ্রুপ । যারা এ দুটো দলকে নিয়েই খেলছে । আমার আজকের লেখার উদ্দেশ্য এই দলটিকে চিহিৃত করা । এবং তাদের মুখোশ উম্মেচন করা ।

এম কে আনোয়ারের ১৯৭১ ভেতরে বাইরে বইটি নিয়ে সংসদে তুমুল আলোচনা হয়েছে । দাবী উঠেছে বইটি নিষিদ্ধ করার । কিন্তু একটু খেয়াল করলে দেখবেন বইটি এমন একটি সময় প্রকাশ করা হয়েছে – যে সময় দেশের সার্বিক পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে । এ বইটি প্রকাশ করা যে একটি সুগভীর যর-যন্ত্রের অংশ তা বলার অপেক্ষা রাখে না । বইটিতে ৭ই মার্চের ভাষণ সম্পর্কে বলা হয়েছে – বঙ্গবন্ধু নাকি ৭ই মার্চের ভাষণের শেষ জয় পাকিস্তান বলে তার বক্তব্য শেষ করেছেন । এবং বঙ্গবন্ধু নাকি স্বাধীনতার চাননি । এখন কথা হলও বাংলাদেশ বেতার প্রথম ৭ই মার্চের ভাষণ রেডিওতে প্রচার করে কোন রকম এডিটিং ছাড়া । তাও আবার পাকিস্তান আমলে । যে সময় কেন এদেশের ৭ কোটি বাঙালির কেউ জয় পাকিস্তান শব্দটি শোনেনি ?

বিগত ৪৫ বছরে স্বাধীনতার ইতিহাস বহুভাবে বিকৃত করা হয়েছে । কখনও পাঠ্য বইয়ে জিয়াকে স্বাধীনতার ঘোষক আবার কখনও বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করা হয়েছে । মোট কথা হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় সে সরকারের চামচা বাহিনী এদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করে ফায়দা লুটেছে ।

যারা এসব কাজ করছে তারা এতোটাই অর্থের পাহাড় গড়ে তুলেছে যে, তারা এখন ধরাকে সরা জ্ঞান করছে । সংসদে এম কে আনোয়ারের বইটি বাজেয়াপ্ত করার দাবী উঠলেও যারা এ কাজটি সুপরিকল্পিত ভাবে করছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার কোন দাবী উঠেনি । ১৯৭১ ভেতরে বাইরে বইটি প্রকাশ করেছে- অন্য কেউ নয় সরকারের প্রকাশ্য শক্র “প্রথম আলোর” প্রথমা প্রকাশ । কি আশ্চর্যের বিষয় হচ্ছে দেখুন , সংসদে একটি বারের জন্যও বিষয়টি নিয়ে আলোচনা হয়ই বা কেউ বলেনি, লেখকের সাথে সাথে প্রকাশকেরও জবাবদিহিতার প্রয়োজনীয়তা রয়েছে ।

প্রথম আলো অনেক দিন যাবত আওয়ামীলীগের পেছনে লেগে রয়েছে । একের পর এক বিতর্কিত লেখা ছেপে দেশে এবং দেশের বাহিরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে প্রথম আলো । প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক বাজেটে দুর্নীতি থেকে শুরু করে নারায়ণগঞ্জের ৭ মাডার এমন কোন বিষয় নেই যাতে প্রথম আলো চেষ্ঠা করেনি সরকারের ও দেশের ভাবমূর্তি বিনিস্ঠ করতে । এবার তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসও বিকৃত করার সাহস দেখাল । তবুও সরকারের ভেতরের এমপিরা সংসদে প্রথম আলোর চক্রান্তটি ধরতে পারেনি । দাবী তুলেনি প্রথম আলোর সকল প্রকাশনা বন্ধের । এম কে আনোয়ারের ১৯৭১ ভেতরে বাইরে বইটিতে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়ে থাকে তবে তার দায় প্রথম আলোকে নিতে হবে ।

দেশ এবং জাতীর স্বার্থে প্রয়োজন প্রথম আলো বন্ধ করে দিতে হবে । প্রথম আলো প্রকাশনার স্বাধীনতাকে ব্যবহার করে দেশে মিডিয়া সন্ত্রাস করছে এবং তা করছে অতি পরিকল্পিত ভাবে । তাই এখনই যদি “প্রথম আলো” বন্ধ করে সিল গালা করে না দেওয়া হয় তা হলে এদের মিথ্যা ইতিহাস একসময় প্রথম আলো লিখবে । সরকারের উচিত এখনই প্রথম আলো বন্ধ করে দেওয়া । তা না হলে তারা ভবিষ্যতে আরো বড় কোন ষরযন্ত্রে লিপ্ত হয়ে জাতীকে ইতিহাস শূণ্য করে দেবে ।

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×