somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

নারী দিবস ও অতি লোভী নারীদের পাতা ফাঁদ

০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ছিল বিশ্ব নারী দিবস । বাংলাদেশের নারীরা দিনটি নিয়ে বেশ উত্তেজনায় পার করেছে । মিটিং , সিটিং সব হয়েছে । দু, এক জায়গাতে মিছিল ও হয়েছে । তবে ঢাকার কোথাও মিছিলের খবর পাওয়া যায়নি । শহীদ মিনারে গতকাল বেশ ব্যস্ত সময় কেটেছে নারী নেত্রীদের । যারা ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকেন সারা বছর তাদেরও ঘর থেকে বের মিটিং আনার তোর জোর কম ছিল না এসব নেত্রীদের । শত হলেও নারী দিবস বলে কথা ।

অনেকে আবার বাসার কাজের মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছেন, ভ্যানটি ব্যাগ টানার জন্য । ছেলে মেয়েরা নিশ্চয় যার যারটা নিয়ে টিয়ে খেয়েছে । একদিন নিজের কাজ নিজে করলে কোন সমস্যা না । নাটক গান বাজনা খুব একটা না থাকলেও দাবি দাওয়ার কথা ছিল টনটনে। সব চাইতে যে, দাবী দাওয়াটা বেশি ছিল সেটা হচ্ছে , নারী পুরুষের সমান অধিকার । তাও আবার পিতার সম্পত্তিতে । অর্থাৎ নারীরা পিতার সম্পত্তিতে ভাইয়ের সমান হিস্যা চায় । ভাই মোট সম্পত্তির যে অংশ পাবে একজন নারীও তাই পাবে । এটাই তাদের দাবী । সম্পত্তির এক কণাও তারা ছাড়তে রাজি নয় । আবার স্বামীর সম্পত্তির অংশ ও তাদের থাকতে হবে । বিষয়টা একটু জটিল এবং সেই সঙ্গে কুটিল বলেও আমার কাছে মনে হয়েছে । দেখা যাক আইন কি বলে ?

বাংলাদেশ যেহেতু একটি মুসলিম দেশ হলেও এদেশে মুসলিম এবং হিন্দু দুটো আইনই আদালতে গ্রহণ যোগ্য । মুসলিম আইন অনুযায়ী একজন কন্যা তার পিতার সম্পত্তির এক ভাগ পাবে, ভায়েরা পাবে দুই ভাগ । এবং অন্য একটি অংশ থেকে স্ত্রী ও আত্মীয়স্বজনদের অংশ থাকবে । যেহেতু আত্মীয়স্বজনদের অংশ আগেই পৃথক হয়ে যায় তাই বাকী অংশটি স্ত্রী প্রাপ্য হয় । এই অংশটি বেশ গুরুত্ব বহন করে । একজন নারী যখন স্বামী হারা হন তখন পুত্র,কন্যারা তাদের না দেখ ভাল করলে এ অংশটি দিয়ে ঐ নারী তার ব্যয় ভার বহন করতে পারেন । আবার এই নারীর পিতার কাছ থেকে পাওয়া সম্পত্তির অংশ এবং দেন মোহরের প্রাপ্য অংশ সব মিলে তার আর কারো মুখাপেক্ষী হবার দরকার পরে না । তাহলে দেখা যাচ্ছে , মুসলিম আইন অনুযায়ী একজন নারী তিন ভাবে সম্পত্তি পাচ্ছে - ১. পিতার সম্পত্তির অংশ ২. স্বামীর সম্পত্তির অংশ এবং ৩. দেনমোহরের টাকা । এটা হচ্ছে মুসলিম আইন । একজন নারীর জীবনকে আল্লাহ্‌ এভাবে নিরাপদ করেছেন । ইসলামে আইন অনুযায়ী একজন নারীর জীবন হচ্ছে সবচাইতে নিরাপদ ।

এবার আসি হিন্দু আইন কি বলে , হিন্দু আইন নারীদের পিতার সম্পত্তির কোন অংশ পাওয়ার অধিকার দেয় না , একজন নারীকে তার বিবাহের সময় পিতা কর্তৃক যেসব অংশ দিয়ে দেওয়া হয় সেটুকুই তার সম্পত্তি । পরে সে নারী আর পিতার কাছ থেকে কোন কিছু দাবী করতে পারে না । বিশেষ করে সম্পত্তির কোন অংশ ।

ইউরোপের বা ব্রিটিশ আইন হচ্ছে পিতার সব সম্পত্তির এক ছত্র মালিক হবে পিতার বড় সন্তান । তিনি পিতার অন্যান্য সন্তানদের সম্পত্তির আয় হতে হিস্যা দিয়ে থাকেন । তা হলে ভেবে দেখুন আমাদের সচেতন নারী নেত্রীরা ইউরোপে তো নারীরা পিতার সম্পত্তির অংশের ভাগ চেয়ে আন্দোলন করে না ।

সমাধিকার আদায়ের যে আন্দোলন ইউরোপ, আমেরিকায় চলছে , সেটার অর্থ ও দেশের নারী নেত্রীদের জানা নেই । এনজিও'র টাকা খাওয়ার একটা উপায় হিসাবে এদেশে নারী নেত্রীরা এসব মিটিং মিছিল করে থাকে । সেই সঙ্গে সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা ও মিডিয়া কভারেজ । এই হচ্ছে তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য । কৈ দেখলাম না তো নারী দিবস উপলক্ষ্যে নারী নেত্রীরা কয়েকশ নারীকে সাবলম্ভি করে তুলেছেন । এসিড দগ্ধ নারীদের বিচার চেয়ে পথে নেমেছেন । বাসার বুয়া বা কাছের মেয়েদের উপর নির্যাতনের বিচার চেয়েছেন । কিংবা তাদের একদিনের ছুটি দিয়েছেন । কিংবা অসহায় নারীদের জন্য বড় অংটা অংশ টাকা ব্যয় করেছেন । এসবের কোন কিছুই নারী আন্দোলনের অংশ কোন দিন ছিল না । ছিল শুধু প্রাপ্তি আর না প্রাপ্তির গল্প ।

একজন নারী যদি পিতার সম্পত্তির সমান ভাগ দাবী করতে পারে তা হলে তো একজন পুরুষও নারীর সম্পত্তির অংশ যেটা সে পিতার কাছ থেকে প্রাপ্ত যেটার অংশ ও চাইতে পারে ? দেনমোহর না দিতে পারে । নিজের সম্পত্তি থেকে নারীকে সম্পত্তির অংশ না দিতে পারে । ইত্যাদি ইত্যাদি অনেক ক্যাচাল তৈরি করতে পারে । একজন নারী তিন ভাবে সম্পত্তির বা সম্পদের মালিক হন আর পক্ষান্তরে একজন পুরুষ শুধু পিতার কাছ থেকে সম্পত্তির অংশ প্রাপ্ত হয়ে থাকেন । তবে এখানে উল্লেখ্য যে একজন পুরুষও তার স্ত্রীর রেখে যাওয়া সম্পত্তির অংশ পেয়ে থাকেন ।

পাদটীকা : নারীর সমান অধিকার আদায়ের জন্য যে আন্দোলন ইউরোপ আমেরিকায় চলছে , সেটার অর্থ হচ্ছে কর্ম ক্ষেত্র, জীবনের সব পর্যায়ে নারীর মূল্যায়ন নির্ধারণ করার লক্ষ্যে পিতার সম্পত্তির ভাগ প্রাপ্তির জন্য আন্দোলন নয় । কিছু অতি লোভী মূর্খ নারীর মাথা থেকেই এমন চিন্তা আসতে পারে । সুতরাং অতি লোভী নারীদের ফাঁদে পা দেওয়া বুদ্ধিমানের নারীর কাজ নয় ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×