গতকালের পোষ্টের পর ।view this link আকারে ইঙ্গিতে, ফোনে বেশ কয়েকটি হুমকি পেয়েছি । আপনজনদের মধ্যেও অনেকে না করছে ব্লগে লিখতে । কিন্তু আমি ভীত নই । কারো ভয়ে আমি আমার লেখা থেকে বিরত হচ্ছি না । যার যার বিশ্বাস তার তার কাছে । জন্ম যখন হয়েছে মৃত্যু তখন হবেই । মত পার্থক্য থাকবেই । তাই বলে হত্যাকাণ্ড মেনে নিবো না কখনও । হত্যা করে মানুষের চিন্তা চেতনাকে দাবিয়ে রাখা যায় না । জন্মগত ভাবে মানুষ স্বাধীন চিন্তার অধিকারী । আল্লাহ্ যদি চাইতেন তাহলে সবাইকে মূর্খ বধির বানিয়ে পৃথিবীতে পাঠাতেন । বুদ্ধিমত্তা দিয়ে পাঠাতেন না ।
কারো লেখা, কারো মনে আঘাত করলে যুক্তিতর্ক দিয়ে তার প্রতিহত করার মন মানসিকতা থাকতে হবে । কাপুরুষের মতো হত্যা করে নয় । একটি হত্যাকাণ্ড একটি পরিবারের উপর কি যন্ত্রণা নিয়ে আসে সেটি একটিবার ভেবে দেখার জন্য অনুরোধ করবো । আগুন ঘি ঢাললে আগুন যেভাবে জ্বলে উঠে ঠিক সেভাবে এক একটি হত্যাকাণ্ডের ফলে আন্দোলন আরও বেগবান হবে । যারাই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে থাকুন না কেন তারা কিছুতেই নিষ্কৃতি পাবেন না । আল্লাহ্ কাছ থেকেও না আবার মানুষের ঘেন্না থেকেও না । হত্যার বদলা যদি হত্যা হয়, চোখের বদলা চোখ, হাতের বদলা যদি হাত হয় তবে লেখনীর বদলা কেন লেখা দিয়ে করবেন না ? যুক্তি-দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করার সময় এসেছে অস্ত্র-দিয়ে নয় ।
আমাকে হুমকি দিয়ে কোন লাভ নেই । আমি যা বিশ্বাস করি তাই লিখি । পারলে যুক্তি-দিয়ে আমার আমাকে লেখা থেকে বিরত রাখুন । কাপুরুষের মতো হত্যা করে নয় ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



