বাংলাদেশের দামাল টাইগারদের পাকিস্তান বধের পর একটু নড়ে চড়ে বসে ছিলাম । চোখে মুখে ছিল বিস্ময় । প্রতিটি ম্যাচের টিকেট যোগার হয়ে যাচ্ছিল অদৃশ্য কারো ইশারায় । অথচ এক সময় একটি ম্যাচের টিকেট পাওয়ার জন্য কি না করেছি । কতো বড় ভাইকে ধরেছি । কতো বন্ধুর দুলাভাইকে দুলাভাই, দুলাভাইয়ের ভাইকে ও দুলা ভাই ডেকেছি । কখন ও কাজ হয়েছে কখন ও হয়নি । টিভিতে খেলা দেখে মন ভরিয়েছি । কিন্তু এখন প্রতিটি ম্যাচের টিকেট যোগার হয়ে যায় কিন্তু মাঠে যেতে পারিনা । একে ওকে ফ্রি টিকেট দিয়ে দেই ।
যা বলছিলাম, বাংলাদেশের পাকিস্তান বধের পর কিছুটা শঙ্কা বা কিছুটা ভয় আবার অন্যরকম এক ভাল লাগা কাজ করছিল । এ জয়ের ধারা টিকে থাকবে তো ? নাকি ফুস হয়ে যাবে । শ্রীনিবাসের বাংলাদেশ নিয়ে বিমাতা সুলভ আচরণের পর ডালমিয়ার বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মন্তব্য ও সিদ্ধান্তে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর । অতপর তারা এখন সিরিজ হেরে বসে আছে ।
ভারতের যে কোন ম্যাচ হারার পর ভারতীয় মিডিয়ার খবর দেখতে খুব ভাল লাগে । ভারতীয়দের কাছে ক্রিকেট যে কি তা বোঝা যায় । টিম জিতলে উল্লাসের যেমন কমতি থাকে না ঠিক তেমনি হারলেও দোষারোপ করতে কাউকে ছাড়ে না । খেলোয়াড়দের বাপ ভাই থেকে শুরু করে গালফ্রন্ডে এমনকি মহল্লার কুকুর ও দোষারোপ থেকে বাদ যায় না ।
বাংলাদেশের কাছে হারার পর থেকে ইন্ডিয়ানদের ধৈর্যের সকল বাধ ভেঙ্গে পরেছে । নিজেদের খেলোয়াড়দের তুনোধুনো করার সঙ্গে সঙ্গে ওরা বাংলাদেশ, বাংলাদেশের দর্শক, খেলোয়াড়দের কটাক্ষ করতেও ছাড়ছে না । নানা পাপাগোন্ডায় ভাসছে ভারত । হ্যাপা-রুবেল থেকে শুরু করে পাকিস্তানের নিষিদ্ধ খেলোয়াড় আমির ও বাদ যাচ্ছে না । উদ্দেশ্য বাংলাদেশের জয়কে খাট করে দেখানো । দাদাদের মাথা তো খারাপ হয়েছেও পেটও খারাপ হয়ে গেছে । মগজে মননে ভারতীয়রা এখন দেউলিয়া হয়ে গেছে । শূন্য মস্তিষ্কে ভারতীয় মিডিয়া কাকে কি বলছে বুঝতে পারছে না ।
একটি সময় ছিল পাকিস্তান ভারতের ম্যাচ থাকলে মানুষের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেত । বাস,ট্রেন থেকে শুরু করে মোড়ের চায়ের দোকান সর্বত্র চলতো ক্রিকেটের আলোচনা । যুদ্ধ যুদ্ধ একটা ভাব বিরাজ করতো । পাকিস্তানের সঙ্গে এখন সেই জায়গায় চলে এসেছে বাংলাদেশ । সীমান্তে হত্যা , গরু নিষিদ্ধ, মুসলমানদের নিয়ে বিজিপি নেতাদের নানান মন্তব্য,কর্মকাণ্ড, ভারতকে বাংলাদেশের বন্ধুত্বের আসন থেকে বহুদূরে নিয়ে গেছে । এখন বাংলাদেশ ভারত ম্যাচ মানেই টান টান উত্তেজনা । অন্যরকম এক শক্তির খেলা । দুই জাতির,দুই ধর্মের যুদ্ধ । অনেকে এমনটাই ভাবেন ।
কোন কিছু লিখতে বসলে লেখার আর খেই থাকে না কোথা থেকে কোথায় চলে যাই অথচ একজন লেখকের সব সবচাইতে বড় গুন হচ্ছে, কম কথায় মুল বিষয়টা পাঠককে বুঝিয়ে দেওয়া । বাংলাদেশের কাছে ভারতের হারার পর ভারতীয় ও মিডিয়ায় নানান খবর ভাসছে । ভারতীয় টিমকে তুনোধুনো করার সঙ্গে সঙ্গে বাংলাদেশে দর্শক,ক্রিকেটারদের হিংস পশুর সঙ্গে ও তুলনা করতে পিছ পা হচ্ছে না ভারতীয় নামি দামি দৈনিকগুলো । মওকা মওকা এখন ভারতীয়দের জন্য লজ্জা । ভারতীয়দের দেখলে নিজের অজান্তে মনের ভেতর ভেতর কে যেন গেয়ে উঠছে মওকা মওকা ও দাদা মওকা মওকা ।
বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ের পেছনে আইসিসি যে লজ্জাজনক আচড়নের পরিচয় দিয়েছে তাতেই খোলাসা হয়ে গিয়েছিল যে, আইসিসি মানে ভারত । ভারত যা চাইবে আইসিসিতে তাই হবে । ভারতের পরাজয়ের পর এখন শুরু হয়েছে এক অন্য ইতিহাস । অন্য এক ধারা, অন্য এক যুগের ।
ক্রিকেট একটি খেলা । একটি বিনোদন । আমরা বাংলাদেশিরা যথেষ্ট ভদ্র,নম্র এবং বিনয়ী জাতি হিসাবে বিশ্বে পরিচিত । কিছু ভারতীয়দের মতো কূটকৌশলী নই । আজ আপনারা হেরেছেন আগামীতে আবার জিতবেন । তাই বলে কোন রাষ্ট্রের বিরুদ্ধে , জনগণের বিরুদ্ধে কুৎসা করা, মিথ্যা বলা বিনোদনের বহি:প্রকাশ নয় । জনাব ডালমিয়া আমাদের সঙ্গে যে মহান ব্যবহারের পরিচয় দিয়েছেন তাতে ভারতের অবস্থান বাংলাদেশের মানুষের কাছে অনেক উঁচু একটি স্থানে পৌছে যাওয়ার কথা । দয়া করে নোংরা কাদা ছড়িয়ে সেই আসনটি থেকে কিছুতেই নিজেদের নিচে নামানোটা বুদ্ধিমানের কাজ হবে না । আমাদের কিন্তু হরাবার কিছুই নেই আছে অর্জনের । কিন্তু টিম ইন্ডিয়া আর ভারতের হারাবার ভয় আছে সব কিছু । আশা করি এ বোধটা দাদাদের আছে । শেষ কথাটি বলে শেষ করছি - বাংলাদেশ টিম হয়তো খেলছে টিম ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু বাংলাদেশের কোটি দর্শক কোটি মানুষ কিন্তু খেলছে শ্রীনিবাস ও আইসিসির অন্যায়ের বিরুদ্ধে ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



