somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

ছি বাঙালী ছি , এই বাঙালীর ২১ ফ্রেরুয়ারী , ১৬ ডিসেম্বর,২৬ শে মার্চে গর্ব করার কিছু নাই

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার ইচ্ছে মতো বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি করছে ...........অথচ কেউ প্রতিবাদ করছে না । জনগণের প্রতিবাদের অনুভূতির মেশিন বোধ হয় ভোতা হয়ে গেছে । আমরা সবাই আধুনিক দাসে পরিণত হয়েছি । ন্যায্য প্রতিবাদ করার সাহস ও আমরা হারিয়ে ফেলেছি । ছি, ঘেন্না হচ্ছে নিজের প্রতি । ঘেন্না হচ্ছে জাতির প্রতি । ঘেন্না হচ্ছে এদেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে । সারা বিশ্ব জ্বালানী তেলের মূল্য অর্ধেকে নেমে এসেছে । অথচ আমাদের দেশে তা বিক্রি হচ্ছে ডাবলের ও বেশি দামে । অথচ আমরা বোবা হয়ে আছি । ভোজ্য তেলের ক্ষেত্রেও তাই । সবাই মুখে কুলুপ এঁটে ট্রিপিক্যাল বাঙালী হয়ে আছি । পেয়াজের দাম ১০০ টাকা ছুঁয়েছে । মুনাফাখোর সব এক হয়ে গেছে । লুটেপুটে খাচ্ছে জনগনকে । অর্থমন্ত্রী নিজে বলেছেন তিনি অসহায় । কিছু করতে পারছেন । তারা অনেক বেশি শক্তিশালি । এই তারা কারা ? হ্যা এরাই সুবিধাবাদি শ্রেনী ।

অথচ আমরা ভাবছি কোন রাজপুত্র এসে আমাদের উদ্ধার করবে । সালাম,বরকত,রফিক , নূর হোসেনেরা তো মরে গেছে, শহীদ হয়ে গেছে । ভাল ই হয়েছে । তা না হলে এ লেজ ওয়ালা বাঙালীদের মাঝে তাদের অনেক কষ্টে জীবন অতিবাহিত করতে হতো ।

প্রাচীন রোমান সাম্রাজ্যে সম্রাট যে ভাবে ইচ্ছে প্রজাদের উপর কর নির্ধারণ করত । ইংরেজদের আমলেও ছিল তাই । পরাধীন জাতির সেটা মেনে নিতে হতো । বিংশ শতাদ্ধির এই চরম উৎকর্ষতার দিনে এসেও হঠাৎ করেই আমরা সবাই পরাধীন হয়ে গেছি । এই বাঙালীই জ্বলে উঠেছিল ৫২,৭১ ভাবতে এখন অবাক লাগে । আমরা এখন ভেজাল বাঙালী । নপুংসক কাপুরুষের দল । দু'বেলা পেট পুরে খাওয়ার জন্য মুখ বুঝে সহ্য করে যাচ্ছি সব । প্রতিবাদ তো দূরের কথা লেজ নাড়াতে অভ্যস্ত হয়ে গেছি । সবাই পেছনে একটা লেজ লাগিয়ে নিয়েছি । ক্ষণে ক্ষণে সেটাই বেড় করে নাড়াই । চুলকাই ।

ভয়, আতঙ্ক এখন আমাদের গলা টিপে ধরেছে । গুম হয়ে যাওয়ার ভয়, ক্রস ফায়ারের ভয় । পুলিশের ভয় । মামলা খাওয়ার ভয় । সব ভয় আমাদের নপুংসক জাতীতে পরিণত করেছে । অথচ আমাদের রঙ্গে ঘুমিয়ে আছে ৫২,৬৯,৭১রের বীর গাথা । এতো এতো ভয় নিয়ে কবে কারা পেরেছে কোন কিছু করতে ।

আমি অন্যায় সকল মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি । এ অন্যায়, এ জুলুম । সরকার যদি জ্বালানী তেলের মূল্য বিশ্ব বাজারের মূল্যের সঙ্গে সমন্বয় করত তা হলে অনেক পণ্যের মূল্যই কমে যেত । কেউ কেউ খাবার খায় হোটেল সোনারগায়ে আর জনগণের তার মূল্য পরিশোধ করে । এ জুলুম চলতে পারে না । এ অন্যায় এ মেনে নেওয়া যায় না । এই বাঙালীর ২১ ফ্রেরুয়ারী , ১৬ ডিসেম্বর,২৬ শে মার্চে গর্ব করার কিছু নাই । ছি বাঙালী ছি
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×